প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের গুজব, যা বলছে অধিদপ্তর

০৬ জানুয়ারি ২০২৬, ০৬:৫৪ PM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬, ০৭:০১ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © লোগো

আগামী শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়া হবে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে পড়েছে। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এই নিয়োগ পরীক্ষা সুষ্ঠভাবে আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

অধিদপ্তর আরও জানিয়েছে, প্রশ্নপত্র ফাঁসের গুজব বা সোস্যাল মিডিয়ার কোনরূপ প্রচারণায় বিভ্রান্ত না হতে সতর্ক করা হয়েছে। একইসঙ্গে দালাল বা প্রতারক চক্রের দ্বারা প্রলুব্ধ হয়ে কোন প্রকার টাকা লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি বেলা সাড়ে ৩টা হতে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কার্যক্রম নিয়োগ বিধি অনুসরণপূর্বক সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে সম্পন্ন করা হয়। নিয়োগ পরীক্ষার্থীদের রোল নম্বর, আসন বিন্যাস, প্রশ্নপত্র প্রেরণ ও মুদ্রণ, উত্তরপত্র মূল্যায়ন, ফল প্রস্তুতসহ যাবতীয় কাজ সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এক্ষেত্রে কারও কোন ধরনের অবৈধ হস্তক্ষেপের সুযোগ নেই।

‘‘এ অবস্থায় দালাল বা প্রতারক চক্রের দ্বারা প্রলুব্ধ হয়ে কোন প্রকার টাকা লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে। কেউ টাকার বিনিময়ে চাকরি দেয়ার প্রলোভন দেখালে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করা বা থানা বা গোয়েন্দা সংস্থাকে অবহিত করা সমীচীন হবে। প্রশ্নপত্র ফাঁসের গুজব বা সোস্যাল মিডিয়ার কোনরূপ প্রচারণায় বিভ্রান্ত না হবার জন্য অনুরোধ করা হয়েছে।’’

চবি স্টেশনে ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, ফুড কার্ট কর্মী গ…
  • ১৫ জুলাই ২০২৬
লোহাগাড়ায় প্রাইভেটকার থেকে দুই এলজি উদ্ধার, যুবদল নেতাসহ …
  • ১৫ জুলাই ২০২৬
সাইবার সুরক্ষা আইনে কী কী পরিবর্তন এলো?
  • ১৫ জুলাই ২০২৬
বাসে আলাপের পর বন্ধুত্ব, ধার দেওয়া অর্থ শোধ করতে ডেকে তরুণী…
  • ১৫ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে যন্তর মন্তরে টানা ১৮ দিন অনশনে …
  • ১৫ জুলাই ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্র…
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence