বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে যুবক আটক

১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৬ PM
বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে যুবক আটক

বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে যুবক আটক © সংগৃহীত

বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে মহিবুল ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পার্বতীপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মহিবুল উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের উত্তর আটরাই গ্রামের হাদী উজ্জামানের ছেলে। জানা গেছে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ছায়া তদন্তে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। বিষয়টি টের পেয়ে আত্মগোপনে চলে যান অভিযুক্ত যুবক মহিবুল।

পরে বৃহস্পতিবার সকালে তিনি ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনে করে পার্বতীপুরের উদ্দেশ্যে রওনা দেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার যাত্রার তথ্য নিশ্চিত হয়ে গোয়েন্দা পুলিশ রেল পুলিশের সহযোগিতায় ট্রেনে তাকে শনাক্ত করে। এরপর দিনাজপুর জেলা ডিবির একটি দল বিরামপুর রেলস্টেশন থেকে ট্রেনে উঠে পার্বতীপুর জংশনে তাকে নামিয়ে নেয়।

পারিবারিক সূত্রে জানা যায়, মহিবুল ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি তৃতীয়। তার বাবা পেশায় একজন ফল ব্যবসায়ী।

দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতেই আটক মহিবুলকে ঢাকা মহানগর ডিবি পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর: ছাত্রদলের সাবেক নেতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ২৮ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
উপাচার্য হিসেবে নয়, সহপাঠী হিসেবে দুটি ডাবল ডেকার বাস চাই 
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬