শেষ হলো ৪৭তম বিসিএসের প্রিলি পরীক্ষা 

১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ PM
পরীক্ষার কেন্দ্র

পরীক্ষার কেন্দ্র © প্রতীকী ছবি

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত। ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরের ২৫৬ কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়েছে। এবারের পরীক্ষায় অংশ নেন তিন লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানায়, ঢাকার ১১৩টি কেন্দ্রে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। এসব কেন্দ্রে নকল, অনিয়ম, প্রক্সি এবং জালিয়াতি ঠেকাতে ১২০ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, ঢাকার প্রতিটি কেন্দ্রে পরীক্ষা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন।

এছাড়া সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের কন্ট্রোল রুমে দায়িত্ব পালনের জন্য অতিরিক্ত ৭ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়।

প্রসঙ্গত, বিজ্ঞপ্তি প্রকাশের পর ১০ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়। শেষ হয় ৩১ ডিসেম্বর। ১ নভেম্বর ২০২৪ তারিখে যেসব প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে ছিল, এমন আগ্রহী যেকোনো প্রার্থী আবেদন করতে পেরেছেন।

‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬