বিসিএস পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস কুবি ছাত্রশিবিরের

১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৪ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও শিবিরের লোগো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও শিবিরের লোগো © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় অংশগ্রহণের জন্য যাতায়াতের সুবিধার্থে ‘কুমিল্লা টু ঢাকা’ ফ্রি বাস সার্ভিস দিয়েছে শাখা ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোজাম্মেল হোসাইন আবির।

জানা যায়, ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিকেল সাড়ে ৫টায় ‘আর রিহলাহ’ ফ্রি সার্ভিস দিয়েছে তারা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও কোটবাড়ী বিশ্বরোড থেকে বাসগুলো ছাড়া হবে।

ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মোজাম্মেল হোসাইন আবির বলেন, ‘৪৭তম বিসিএস পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করছে। পরীক্ষার আগমুহূর্তে ঢাকায় যাওয়া, ঠিকমতো বাস না পাওয়াসহ নানা সমস্যার মুখোমুখি যেন হতে না হয়, সে জন্য শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে এই আয়োজন।’

তিনি আরও বলেন, ‘আমরা ২টি বাস দিয়েছি। একটা ক্যাম্পাস গেট থেকে আরেকটি কোটবাড়ী বিশ্বরোড থেকে ছেড়ে যাবে এবং ঢাকার আরামবাগ পর্যন্ত পৌঁছে দেবে। ছাত্রশিবির শিক্ষার্থীদের জন্য সবসময়ই কাজ করেছে। ইনশাআল্লাহ সব সময়ই করে যাবে।’

‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬