সব বিভাগীয় শহর

একই দিনে বিসিএস পরীক্ষা ও জামায়াতের কর্মসূচি, ভোগান্তির শঙ্কা পৌনে ৪ লাখ পরীক্ষার্থীর

১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ PM
পরীক্ষার্থী ও জামায়াতের লোগো

পরীক্ষার্থী ও জামায়াতের লোগো © টিডিসি সম্পাদিত

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হবে। একইদিনে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবিতে দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ফলে ভোগান্তির শঙ্কা প্রকাশ করে জামায়াতের এই কর্মসূচি পুনর্বিবেচনা করার জন্য আহ্বান জানানো হয়েছে।

এই বিসিএস পরীক্ষার মাধ্যমে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়ার কথা। এই বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন পৌনে চার লাখ চাকরিপ্রার্থী। এই পরীক্ষা আগামী শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হবে। 

এদিকে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ সোমবার দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

জামায়াত ঘোষিত কর্মসূচিগুলো হলো ১৮ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল, ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা বা উপজেলায় বিক্ষোভ মিছিল। তবে ১৯ সেপ্টেম্বর কোন সময় তারা কর্মসূচি পালন করবে সেটা জানানো যায়নি। এ নিয়ে জামায়াতের বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, জামায়াত ইসলামীসহ সমমনা রাজনৈতিক দলগুলো জুলাই সনদের ভিত্তিতে উভয় কক্ষে পিআরের দাবিতে চলতি ১৮ ও ১৯ তারিখ আন্দোলনের ডাক দিয়েছে। 

অথচ, এই দুইদিন পুরো দেশব্যাপী শিক্ষার্থীদের মাঝে ৪৭তম বিসিএস নিয়ে তোড়জোড়, দৌড়াদৌড়ি থাকবে। এই সময়ে রাজনৈতিক কর্মসূচি শিক্ষার্থীদেরকে হুমকির মধ্যে ফেলবে। পিআর দাবির পক্ষে বিপক্ষে মতামত থাকাটা স্বাভাবিক। 

কিন্তু এমন সময় আন্দোলনের দিনক্ষণ ঠিক করা যুক্তিযুক্ত নয়। রাজনৈতিক দলগুলোকে শিক্ষার্থীদের কথা চিন্তা করে তাদের কর্মসূচি পুনর্বিবেচনা করার জন্য আহ্বান জানাচ্ছি।

মাহমুদ হক নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক বিসিএস পরীক্ষার্থী বলেন, এমনিতেই পুরান অসহনীয় যানজটের সম্মুখীন হতে হয় প্রতিনিয়তই। পরীক্ষার দিন রাজনৈতিক এমন কর্মসূচি থাকলে ভোগান্তির শঙ্কাটা থেকেই যাচ্ছে। ফলে তাদের কর্মসূচি পেছানো যায় কিনা সে বিষয়ে পুনর্বিবেচনা করা প্রয়োজন।

প্রসঙ্গত, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা গত ২৭ জুন হওয়ার কথা ছিল। এরপর সেটি পিছিয়ে ৮ আগস্ট করা হয়। এরপর আর এক দফা পিছিয়ে ১৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে পরীক্ষার তারিখ।

আওয়াজ উঠছে ‘আওয়াজ ডট বিডি’-তে, শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১ শতাংশই…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সাইবার আইন নিয়ে দেশে প্রথম জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতা আয়োজ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগরীর সব স্কুল-কলেজের জন্য মাউশির নির্দেশনা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৬ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলির চূড়ান্ত আদেশ কবে, যা বলছে অধিদপ্তর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9