পে স্কেলের সুপারিশ জমা দেওয়ার সময় জানালেন অর্থ উপদেষ্টা

২০ জানুয়ারি ২০২৬, ০৩:১৩ PM , আপডেট: ২০ জানুয়ারি ২০২৬, ০৩:১৮ PM
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ © ফাইল ছবি

নতুন পে-স্কেলের সুপারিশ জমা দেওয়ার সময় জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার কাছে পে কমিশন সুপারিশ জমা দেবে বলে জানান তিনি। আজ বুধবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। 

প্রতিবেদনে জমার সময় তিনি নিজেও উপস্থিত থাকবেন বলে জানান অর্থ উপদেষ্টা। পে কমিশনের প্রধান জাকির আহমেদ খান সব সদস্যকে সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদনটি জমা দেবেন। 

পে কমিশনের প্রতিবেদন জমা হওয়ার আগ পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি অর্থ উপদেষ্টা। তিনি বলেন, সরকারি চাকরিজীবীরা পে-স্কেল পেয়ে খুশি হবেন। এমন সুপারিশই প্রতিবেদনে থাকবে। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনের নানা দিক তুলে ধরবেন বেতন কমিশনের প্রধান।

আরও পড়ুন: মনোনয়ন প্রত্যাহার না করার দাবিতে জামায়াত প্রার্থীর বাড়িতে এলাকাবাসী

জানা গেছে, বেতন কমিশনের প্রতিবেদন অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে বলে অর্থ মন্ত্রণালয়ের আগের পরিকল্পনা ছিল। তিনি পরে তা উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে। তবে শেষ সময়ে পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়া হবে।

রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬