৩১ জানুয়ারির মধ্যে পে স্কেল বাস্তবায়ন না হলে আত্মহনন কর্মসূচি দেয়ার হুশিয়ারি

১৬ জানুয়ারি ২০২৬, ০১:৫৫ PM
 কর্মচারীদের নেতাদের আন্দোলন

কর্মচারীদের নেতাদের আন্দোলন © সংগৃহীত

চলতি জানুয়ারি মাসের ৩১ তারিখের মধ্যে পে স্কেল বাস্তবায়ন না হলে আত্মহননের মতো কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন কর্মচারী নেতারা। শুক্রবার (১৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে একই দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি থেকে এই হুশিয়ার উচ্চারণ করা হয়। 

কর্মচারীরা দাবি করেন, ১:৪ অনুপাতে ১২টি গ্রেডে সর্বনিম্ন বেতন-স্কেল ৩৫ হাজারও সর্বোচ্চ এক লাখ ৪০ হাজার টাকায় নির্ধারণ করে দ্রুততম সময়ের মধ্যে ৯ম পে-স্কেলের গেজেট জারী করতে হবে এবং জানুয়ারি ২০২৬ থেকে ৯ম পে-স্কেল কার্যকর করতে হবে।

এছাড়া ২০১৫ সালে পে-স্কেলের গেজেটে হরণকৃত ৩টি টাইম স্কেল, সিলেকশন গ্রেড পূণর্বহালসহ বেতন জ্যেষ্ঠতা পুনঃবহাল এবং ও সকল স্বায়তশাসিত প্রতিষ্ঠানে গ্রাচ্যুইটির পাশাপাশি পেনশন প্রবর্তনসহ বিদ্যমান গ্রাচুয়িটি/আনুতোষিকের হার ৯০% এর স্থলে ১০০% নির্ধারণ ও পেনশন গ্রাচুইটি ১ টাকার সমান ৫০০ টাকা নির্ধারণ করার দাবিও করেন তারা।

প্রসঙ্গত, নতুন পে স্কেলের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন কর্মচারীরা। এদিকে পে কমিশন এখনো পর্যন্ত তাদের করতে পারিনি। আর অর্থ উপদেষ্টা বলেছেন, কমিশনের রিপোর্ট জমার পরে নবম পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

ট্যাগ: পে স্কেল
১৩ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা
  • ১০ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল
  • ১০ নভেম্বর ২০২৬
মানিকগঞ্জ মেডিকেলের নতুন পরিচালক ডা. হুমায়ুন কবির
  • ১০ নভেম্বর ২০২৬
জাবির ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি বহাল, নতুন সিদ্…
  • ১০ নভেম্বর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, থা…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950