পে স্কেলের জন্য অর্থ সংস্থান সরকারের, সংশোধিত বাজেটে বাড়ল বরাদ্দ

১৭ জানুয়ারি ২০২৬, ১০:০১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বেতন-ভাতা খাতে বরাদ্দ বাড়িয়েছে সরকার। সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ প্রায় ২২ হাজার কোটি টাকা বাড়িয়ে এক লাখ ৬ হাজার ৬৮৪ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

অর্থ বিভাগ সূত্র জানায়, জানুয়ারি থেকে আংশিকভাবে হলেও নতুন বেতন কাঠামো কার্যকরের লক্ষ্যেই এই বাড়তি বরাদ্দ রাখা হয়েছে। অন্তর্বর্তী সরকার মেয়াদ শেষে পে-স্কেল কার্যকর করতে না পারলেও পরবর্তী নির্বাচিত সরকার যেন দ্রুত সিদ্ধান্ত নিতে পারে সে বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেট ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা সংশোধন করে কমিয়ে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা করা হয়েছে। সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় বাড়িয়ে প্রায় ৫ লাখ ৬৩ হাজার কোটি টাকা করা হলেও উন্নয়ন ব্যয় বা এডিপি কমিয়ে আনা হয়েছে ২ লাখ কোটি টাকায়।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সুদ পরিশোধ, ভর্তুকি, ব্যাংক একীভূতকরণে মূলধন সহায়তা এবং বিভিন্ন ভাতা বৃদ্ধির কারণে পরিচালন ব্যয় কমানো সম্ভব হয়নি। ফলে উন্নয়ন ব্যয় কমিয়ে ভারসাম্য আনা হয়েছে।

এদিকে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত পে-কমিশনের প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চলতি সপ্তাহেই প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হতে পারে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, কমিশনের সুপারিশ পাওয়ার পর দ্রুত পে-স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

১৩ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা
  • ১০ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল
  • ১০ নভেম্বর ২০২৬
মানিকগঞ্জ মেডিকেলের নতুন পরিচালক ডা. হুমায়ুন কবির
  • ১০ নভেম্বর ২০২৬
জাবির ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি বহাল, নতুন সিদ্…
  • ১০ নভেম্বর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, থা…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950