তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত

০৯ জানুয়ারি ২০২৬, ১১:৩১ PM
তারেক রহমান

তারেক রহমান © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ১১ জানুয়ারি থেকে উত্তরাঞ্চলের সফর স্থগিত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী ১১ জানুয়ারি ২০২৬ থেকে জাতীয় নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও ২০২৪’এর ছাত্র-গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদের কবর জেয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে এতে বলা হয়, এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের  চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হচ্ছে।

 

মাদ্রাসায় শিক্ষক নিজে, ক্লাস নেন মামা, বেতন ভাগাভাগি করে নে…
  • ১২ অক্টোবর ২০২৬
আগামীতে দুটো দল দেখি, এক জামায়াত, আরেকটা আওয়ামী লীগ— যে কা…
  • ১২ অক্টোবর ২০২৬
নীতিমালার গ্যাঁড়াকলে ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ ট্রেড ইন্সট্রা…
  • ১২ অক্টোবর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন অ…
  • ১২ অক্টোবর ২০২৬
ফেসবুকে ‘জানক স্ট্রিট’ প্রদর্শনের ভিডিও ভাইরাল, ডিবির হাতে …
  • ১২ অক্টোবর ২০২৬
শিশুদের শরীরে যেসব লক্ষণ হতে পারে ক্যান্সারের কারণ, জেনে নিন
  • ১২ অক্টোবর ২০২৬