বাসা থেকে হেঁটে গুলশান অফিসে তারেক রহমান

০৯ জানুয়ারি ২০২৬, ১০:০৮ PM , আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬, ১০:১০ PM
হেঁটে যাচ্ছেন তারেক রহমান

হেঁটে যাচ্ছেন তারেক রহমান © সংগৃহীত

দেশে ফেরার দুই সপ্তাহ পর প্রথমবারের মতো রাস্তায় পায়ে হেঁটে চলাচল করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে আগে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে পায়ে হেঁটে তিনি ৮৬ নম্বর রোডে চেয়ারপারসনের কার্যালয়ে যান।

বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকাল পৌনে ৪টায় বাসা থেকে রওনা হন। পায়ে হেঁটে বিকাল ৪টা ৪ মিনিটে অফিসে পৌঁছান।

দলের নেতারা জানান, তারেক রহমান হঠাৎ করেই পায়ে হেটেই অফিসে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারাও দ্রুত তৎপর হয়ে ওঠেন। কঠোর নিরাপত্তার মধ্যে কালো স্যুট পরিহিত তারেক অফিসে পৌঁছান।

সে সময় তার সঙ্গে ছিলেন প্রধান নির্বাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম শামসুল ইসলাম, অন্য নিরাপত্তা কর্মকর্তা ও মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

তাৎক্ষণিক যারা তারেক রহমানকে চিনতে পেরেছেন, তাদের অনেকেই হাত নেড়ে তাকে সম্ভাষণ জানান।

গুলশানের ফুটপাতে দাঁড়িয়ে থাকার সোহরাব উদ্দিন বলেন, আমি প্রথমে বুঝতে পারিনি। হঠাৎ দেখি, ফুটপাত দিয়ে তারেক রহমান সাহেব হেঁটে যাচ্ছেন। সাথে সিভিল ড্রেসে কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা। এটা আমার কাছে ব্যাতিক্রম মনে হয়েছে। 

দেড় দশকের বেশি সময় লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার মা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মত্যুতে শোকের মধ্যেও তিনি অফিস করছেন নিয়মিত।

বিদেশী রাষ্ট্রদূত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রতিদিনই বৈঠক হচ্ছে তার। পাশাপাশি সংসদ নির্বাচন সামনের রেখে সাংগঠনিক খোঁজ-খবরও রাখছেন, নেতাদের সঙ্গেও বৈঠক করছেন। 

রাত ৯টায় গুলশানের ওই কার্যালয়েই বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হবে, তারেক রহমান সেখানে সভাপতিত্ব করবেন।

এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬
সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে মেয়ের বাঁধা
  • ১২ অক্টোবর ২০২৬
১০ ইন্টার্ন নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১২ অক্টোবর ২০২৬
সুইসাইড নোট রেখে নিখোঁজ জাবির মোহাইমিনুলকে একদিন পর পাওয়া গ…
  • ১২ অক্টোবর ২০২৬