যে ৯ জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান

০৭ জানুয়ারি ২০২৬, ০৪:২৯ PM , আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬, ০৪:৪১ PM
তারেক রহমান

তারেক রহমান © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফেরার পর প্রথমবারের মতো চার দিনের সফরে ঢাকার বাইরে যাচ্ছেন বলে বিএনপির একটি প্রেস রিলিজে জানানো হয়েছে। আগামী ১১ থেকে ১৪ই জানুয়ারি পর্যন্ত ৯টি জেলা সফর করবেন তিনি।

তবে তার এই সফর ‘ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ’ হিসেবে আয়োজন করা হচ্ছে এবং এর ফলে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হবে না বলে দাবি করা হয়েছে প্রেস রিলিজে। তিনি এই সফরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, গত বছর জুলাই আন্দোলনের সময় আবু সাঈদসহ নিহত অন্যদের কবর জিয়ারত করবেন বলেও জানানো হয়েছে। জুলাই আন্দোলনে আহতদের সঙ্গেও তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানানো হয়েছে।

যেসব জেলায় তিনি যাচ্ছেন তার মধ্যে রয়েছে–টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট। সফর উপলক্ষে একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলার প্রশাসক প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর চিঠি দিয়েছেন।

জানা যায়, ১১ জানুয়ারি সকাল ৯ টায় গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাড়ি থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা করবেন তারেক রহমান। টাঙ্গাইল পৌঁছে তিনি দুপুর ১টায় সন্তোষে উপমহাদেশের বিখ্যাত গণমানুষের মজলুম নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। ভাসানীর মাজার জিয়ারত শেষে তারেক রহমান বেলা তিনটায় যমুনার পশ্চিম পাড়ে সিরাজগঞ্জে যাত্রা বিরতি নেবেন। সেখান থেকে রাতে বগুড়া পৌঁছে শহরের আলতাফুন্নেসা বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল শেষে রাত যাপন করবেন তিনি। 

পরদিন ১২ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় বগুড়া থেকে রওনা হয়ে বেলা ২টায় রংপুরের পীরগঞ্জে জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন। সেখান থেকে তারেক যাবেন দিনাজপুরে। দিনাজপুরে তার নানী মরহুমা তৈয়বা মজুমদারের কবর জিয়ারত করবেন তারেক রহমান। পাশাপাশি আত্মীয় স্বজনের খোঁজ খবর নেবেন এবং দিনাজপুরে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করবেন। রাত ১১টায় দিনাজপুর থেকে রওনা হয়ে রাত ১টায় ঠাকুরগাঁও পৌঁছাবেন। সেখানে রাত যাপন করবেন। 

পরদিন ১৩ জানুয়ারি সকাল ১০টায় ঠাকুরগাঁও থেকে পন্চঘরে দুপুর দেড়টায় পৌঁছে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করবেন। সেখান থেকে নীলফামারীর যাবেন বিকাল ৪টায়। করবেন জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত। সেখান থেকে লালমনিরহাট গিয়ে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করবেন সন্ধ্যা ৭,টায়। সেখান থেকে রওনা হয়ে রাত ১ টায় রংপুর ফিরে রাত যাপন করবেন। এরপরদিন ১৪ জানুয়ারি সকাল ১০টায় রংপুর থেকে রওনা হয়ে বগুড়ার গাবতলী নিজের নির্বাচনী এলাকায় সফর ও ফেরার পথে মহাস্থানগড়ে থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। ঢাকায় রাত ২টায় পৌছাবেন।

ধানমন্ডি লেকে ভাসছিলো লাশ শনাক্ত করলেন স্ত্রী
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বাসের ভাড়া বাড়ল
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যায় খুব…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আগের স্কেলেই সেপ্টেম্বরের বেতন, নতুন স্কেলের বকেয়া নিয়ে যা …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিয়েছে ১৪২১ প্রতিষ্ঠান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জনগণের একটু কাইন্ড হওয়া দরকার, সরকারের আর কত ভর্তুকি দেওয়া …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬