তারেক রহমানের প্রটোকল নিয়ে জামায়াতের আপত্তি

০৭ জানুয়ারি ২০২৬, ০৭:৪৪ PM
তারেক রহমানের প্রটোকল নিয়ে জামায়াতের আপত্তি

তারেক রহমানের প্রটোকল নিয়ে জামায়াতের আপত্তি © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তারেক রহমানের প্রটোকলের প্রেক্ষিতে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে দাবি করেছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। বুধবার (৭ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন তিনি।

এসময় ডা. তাহের বলেন, নিরাপত্তার দিক থেকে কোনো ব্যক্তিকে অনেক প্রোটেকশন দেওয়া হচ্ছে। আবার কারো ক্ষেত্রে ভ্রূক্ষেপই নেই। নির্বাচনের সময়ও ‍যদি এমন প্রটেকশন দেওয়া হয় তাহলে লেভেল প্লেয়িং ফিল্ডকে সাংঘাতিকভাবে ব্যহত করবে। তিনি আরও বলেন, দ্বৈত নাগরিক হওয়ার জন্য দলভেদে প্রার্থীদের সুযোগ সুবিধা প্রদান করেছে রিটার্নিং অফিসাররা।

বিগত ৫৪ বছরে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি উল্লেখ করে তিনি বলেন, ১৯৯১ সালে কিছুটা সুষ্ঠু ও ২০০১ সালে কিছুটা গ্রহনযোগ্য হলেও অন্য কোনো নির্বাচন শতভাগ সুষ্ঠু হয়নি।

 

সাদিক কায়েমের বাড়িতে আগুন, ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনী
  • ২২ নভেম্বর ২০২৬
ব্রাজিলের দলকে হারিয়ে কোপা সুদামেরিকানার শিরোপা জিতল আর্জেন…
  • ২২ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে আটকা পর্যটকদের হোটেলে-রেস্টুরেন্টে ‘জিম্মি’ দ…
  • ২২ নভেম্বর ২০২৬
মিরসরাইয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তলসহ গ্…
  • ২২ নভেম্বর ২০২৬
‎জাতিসংঘের অর্থায়নে জার্মানিতে ‘ইউএন ইয়ুথ টাউনহল’-এ যাচ্ছে…
  • ২২ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ২২ নভেম্বর ২০২৬