জামায়াতের সঙ্গে জোট করায় এনসিপির ৫ নেতার পদত্যাগ

০৭ জানুয়ারি ২০২৬, ০৪:২৭ AM
সংবাদ সম্মেলনে পদত্যাগকারী ৩ নেতা

সংবাদ সম্মেলনে পদত্যাগকারী ৩ নেতা © সংগৃহীত

জামায়াত ইসলামীর নেতৃত্বে গঠিত ১২ দলীয় জোটে অংশ নেওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফেনী জেলা শাখার বিভিন্ন পদে থাকা ৫ নেতা পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের কথা নিশ্চিত করেন।

পদত্যাগ করা নেতারা হলেন, এনসিপির জেলা কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক শুভ ও আব্দুর রহিম, সদস্য নূরে আজিম, জুনায়েদ হোসেন ও আজিজুল হক।

সংবাদ সম্মেলনে তারা জানান, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টি( এনসিপি) মধ্যমপন্থার রাজনীতি করার কথা বললেও বর্তমানে নিজস্ব মতাদর্শ থেকে সরে দাঁড়িয়েছে। ব্যক্তিগত ও নীতিগত দিক বিবেচনায় স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন বলেও জানান তারা।

পদত্যাগ করা ওমর ফারুক শুভ বলেন, এনসিপি তিনদলীয় জোটের সাথে যখন জোট করেছে তখন আমরা পক্ষে ছিলাম। তখন সেটি রাষ্ট্র সংস্কার জোট ছিল। এখন যে জোট করেছে আমরা সেটির বিপক্ষে। এনসিপি মধ্যম পন্থার রাজনীতি করবে প্রতিশ্রুতি দিয়েছিল, বলেছিল ৩০০ আসনে প্রার্থী দেবে। কিন্তু সেটি তারা না করে নির্বাচনের জন্য একটি জোটে গিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা পদত্যাগ করেছি।

এ ব্যাপারে এনসিপির ফেনী জেলা কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত বলেন, তারা পদত্যাগ করেছে শুনেছি। তবে এখনো পদত্যাপত্র হাতে পাইনি। যারা পদত্যাগ করেছে এটি তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, তাদের পদত্যাগে সংগঠনে কোনো প্রভাব পড়বে না।

শার্শা উপজেলা যুবদলের শহিদুল ইসলামসহ ৬ নেতা স্বপদে পুনর্বহাল
  • ২২ নভেম্বর ২০২৬
ব্যাংকঋণ, লাইসেন্স ও সরকারি সেবা পেতে পদে পদে বাধার মুখে তর…
  • ২২ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে বাসে অস্ত্র প্রদর্শন ও ‘জয় বাংলা’ স্লোগান, ঢাকা …
  • ২২ নভেম্বর ২০২৬
সাদিক কায়েমের বাড়িতে আগুন, ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনী
  • ২২ নভেম্বর ২০২৬
ব্রাজিলের দলকে হারিয়ে কোপা সুদামেরিকানার শিরোপা জিতল আর্জেন…
  • ২২ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে আটকা পর্যটকদের হোটেলে-রেস্টুরেন্টে ‘জিম্মি’ দ…
  • ২২ নভেম্বর ২০২৬