আচরণবিধি ভঙ্গের দায়ে বিএনপি ও জামায়াত প্রার্থীকে শোকজ

০৬ জানুয়ারি ২০২৬, ০৩:২৭ PM
বিএনপি ও জামায়াতের প্রার্থী

বিএনপি ও জামায়াতের প্রার্থী © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জয়পুরহাটে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) জারি করা নোটিশে জানানো হয়, জয়পুরহাট-২ (কালাই–ক্ষেতলাল–আক্কেলপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুল বারী এবং জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম রাশেদুল আলমের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।

নোটিশ সূত্রে জানা গেছে, অভিযোগ অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক আইডি ব্যবহার করে প্রার্থীদের ছবি ও প্রতীক সংবলিত পোস্টার ও হ্যান্ডবিল প্রচার করা হয়েছে। এসব উপকরণ নিয়ে সমর্থকরা বিভিন্ন নির্বাচনী এলাকা ও হাট-বাজারে গণসংযোগ ও প্রচারণা চালান, যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর বিধি ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন।

এ কারণে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো কিংবা অপরাধ আমলে নিয়ে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না; তা ব্যাখ্যা দিতে দুই প্রার্থীকে শোকজ করা হয়েছে।

নোটিশে আগামী ১১ জানুয়ারি সকাল ১১টায় কমিটির কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন কমিটির প্রধান ও জয়পুরহাট সদর সিনিয়র সিভিল জজ মো. ফয়সাল আহমেদ। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা না দিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬