খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে সোমবার দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৪ মার্চ ২০২৬, ১১:০১ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © টিডিসি ফটো

দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে শায়িত তার নানা-নানি ও নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন বলে জানা গেছে।

সফরসূচি অনুযায়ী, ওইদিন প্রধানমন্ত্রী দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। একই সঙ্গে তিনি ভার্চুয়ালি দেশের ৫৩টি জেলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাবেন। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হক (চকলেট)সহ পরিবারের অন্যান্য নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ফরিদপুর গোরস্তান পরিচালনা কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। গোরস্তান পরিষ্কার-পরিচ্ছন্ন করা, সীমানা প্রাচীর ও প্রধান ফটক সংস্কার, কবরগুলো ধোয়ামোছা এবং রং করার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

ফরিদপুর গোরস্তান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গোরস্তানে কোরআন খতমের আয়োজন করা হয়েছে এবং তাকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ইতোমধ্যে গোরস্তান এলাকা পরিদর্শন করেছেন। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে এলাকায় নজরদারি জোরদার করেছেন।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9