ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক

২৯ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি–২ আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী সেলিমের পক্ষে মনোনয়নপত্র দাখিলের সময় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে বিস্ফোরক উপাদানবলী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল চলাকালে ঝালকাঠি সদর থানা পুলিশ সাদাফ হোসেন (৩৫) ও মাকসুদুর রহমান (৪৩) নামের ওই দুইজনকে আটক করে পুলিশ হেফাজতে নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, বিকাল পাঁচটার দিকে আটক দুজনকে মামলা নং–০১, তারিখ ০১ সেপ্টেম্বর ২০২৪ অনুযায়ী বিস্ফোরক উপাদানবলী আইন, ১৯০৮ (২০০২ সালের সংশোধনী) এর ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটক সাদাফ হোসেন নাসির উদ্দিনের ছেলে। তার বাড়ি ঢাকা মহানগরীর মিরপুর থানাধীন পল্লবী এলাকায়। অপর আটক মাকসুদুর রহমান মৃত সরাফত আলীর ছেলে। তার বাড়ি খিলগাঁও থানাধীন ইস্ট গোরান এলাকায়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে তাদের আটক করা হয়নি। পূর্বের একটি রাজনৈতিক মামলার প্রেক্ষিতে দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী সেলিম ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। আটক দুজনের কোনো দলীয় পদ-পদবি না থাকলেও, মাকসুদুর রহমান প্রার্থী রাজ্জাক সেলিমের ভাগ্নে জামাই এবং সাদাফ হোসেন তার সম্পর্কে ভায়রার ছেলে বলে জানা গেছে।

স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9