জ্বালানি সাশ্রয়ে থাইল্যান্ড-ভিয়েতনামে সরকারি কর্মীদের হোম অফিস

১১ মার্চ ২০২৬, ০৭:২৪ AM , আপডেট: ১১ মার্চ ২০২৬, ০৭:২৪ AM
থাইল্যান্ড ও  ভিয়েতনামে

থাইল্যান্ড ও ভিয়েতনামে © সংগৃহীত

তেল সরবরাহে বিঘ্ন ও জ্বালানির দামে অস্থিরতার প্রেক্ষাপটে শক্তি সাশ্রয়ে সরকারি কর্মীদের বাসা থেকে কাজ করার আহ্বান জানিয়েছে থাইল্যান্ড ও ভিয়েতনাম। একই সঙ্গে জ্বালানি ব্যবহার কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে দুই দেশের সরকার। খবর আল জাজিরার
 
প্রতিবেদন অনুযায়ী, থাইল্যান্ড সরকার সরকারি দপ্তরগুলোকে সম্ভব হলে কর্মীদের রিমোট ওয়ার্ক বা বাসা থেকে কাজ করার ব্যবস্থা করতে বলেছে। পাশাপাশি সরকারি কার্যালয়গুলোর এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসে নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।

 এছাড়া সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফর এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে প্রতিবেশী দেশ ভিয়েতনাম জ্বালানির ঘাটতি মোকাবিলা এবং অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে আমদানি করা অনেক পেট্রোলিয়াম পণ্যের ওপর আরোপিত শুল্ক বাতিল করেছে। একই সঙ্গে জ্বালানির চাহিদা কমাতে প্রতিষ্ঠানগুলোকে কর্মীদের প্রয়োজনে বাসা থেকে কাজ করার সুযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬