বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণ-রুপার দাম

১১ মার্চ ২০২৬, ০৬:৩৬ AM
স্বর্ণ

স্বর্ণ © সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ বেড়েছে। দুর্বল মার্কিন ডলার, মুদ্রাস্ফীতি কমার সম্ভাবনা এবং তেলের দামের পতনের প্রভাবে মঙ্গলবার (১০ মার্চ) স্বর্ণের বাজারে এ ঊর্ধ্বগতি দেখা গেছে।

বাজার তথ্য অনুযায়ী, স্পট গোল্ডের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ২৩১ দশমিক ৭৯ ডলারে পৌঁছেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে এপ্রিল ডেলিভারির জন্য স্বর্ণের ফিউচারের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৫ হাজার ২৪২ দশমিক ১০ ডলার।

বিশ্লেষকদের মতে, ডলার সূচক কমে যাওয়ায় অন্যান্য মুদ্রা ব্যবহারকারী বিনিয়োগকারীদের কাছে স্বর্ণ তুলনামূলক সাশ্রয়ী হয়ে উঠেছে। এতে স্বর্ণের চাহিদা বাড়ায় বাজারে দামের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

এদিকে তেলের দামও কমেছে, যা এর আগে তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ শিগগির শেষ হতে পারে বলে মন্তব্য করায় সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

অন্যদিকে স্পট রুপার দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮৯ দশমিক ৩৯ ডলারে উঠেছে। প্ল্যাটিনামের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৯ দশমিক ১৫ ডলার। তবে প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ৬৭৫ দশমিক ৫০ ডলারে নেমেছে।

দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকায় বিক্রি হচ্ছে।

গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিকীকরণ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বা…
  • ২৫ আগস্ট ২০২৬
চব্বিশের জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় দায়িত্ব নিলেন …
  • ২৫ আগস্ট ২০২৬
বদলি আবেদনে সমস্তর বাধা, সমাধান নিয়ে যা জানালেন মাউশি ডিজি
  • ২৫ আগস্ট ২০২৬
বিআইবিএম নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন ২৩ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৫ আগস্ট ২০২৬
গবেষণায় অবদানের জন্য ৫৯ গবেষককে সম্মাননা দেবে ঢাবি 
  • ২৫ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি পরীক্ষা ১০-১১ সেপ্টেম্বর, জেনে নিন খুঁটিনাটি
  • ২৫ আগস্ট ২০২৬