এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে: জামায়াতের নায়েবে আমির

২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১৩ PM
সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের

সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের © সংগৃহীত

আসন্ন নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, ‘এই নির্বাচনের তিনটি বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। এক, এই নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত আছে। দুই, এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। তিন, রাইটিস্ট বলতে যা বোঝায়, সেই দলসমূহ এবং চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের সবাই ঐক্যবদ্ধ। এটা আর কখনো ঘটেনি। সুতরাং আমরা বলতে পারি, একদিকে কতিপয় মানুষ দু-একটি দল; অপর দিকে সারা বাংলাদেশ। একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন আয়োজিত হচ্ছে।’

তিনি আরও বলেন, যারা বলেছিল নির্বাচন হবে না, সেই ষড়যন্ত্র প্রাথমিকভাবে আজ বানচাল হয়ে গেছে। আমরা আশা করি, এই নির্বাচন অংশগ্রহণমূলক, সুষ্ঠু হবে এবং জনগণ সুশৃঙ্খলভাবে তাদের কাঙ্ক্ষিত ভোট দিতে পারবেন। আর জনগণের প্রত্যাশা—নির্বাচন কমিশন, পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে।’

উল্লেখ্য, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলার আমির মোহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলার আমির মুহাম্মদ মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, পৌর আমির মাওলানা ইব্রাহীম, সাবেক উপজেলা আমির আক্তারুজ্জামানসহ উপজেলা ও পৌর জামায়াতের নেতা এবং ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। 

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬