মোট মনোনয়নপত্র দাখিল ২৫৮২টি, কোন বিভাগে কত?

২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ PM
নির্বাচন কমিশনের লোগো

নির্বাচন কমিশনের লোগো © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ সোমবার (২৯ ডিসেম্বর)। এদিন সারাদেশে মোট ৩ হাজার ৪০৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং ২ হাজার ৫৮২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ইসির জনসংযোগ শাখার পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর নির্বাচনি অঞ্চলের ৮ জেলার ৩৩টি নির্বাচনি আসনে ৩৩৮টি মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও দাখিল করা হয়েছে ২৭৮টি। রাজশাহী নির্বাচনি অঞ্চলের ৮ জেলার ৩৯টি আসনে ৩২৯টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয় এবং দাখিল করা হয়েছে ২৬০টি। খুলনা নির্বাচনি অঞ্চলের ১০ জেলার ৩৬টি আসনে ৩৫৮টি মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও দাখিল করা হয়েছে ২৭৬টি।

আরও পড়ুন: খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, প্রতি আসনে আছে বিকল্প প্রার্থীও

এছাড়া বরিশাল নির্বাচনি অঞ্চলের ৬ জেলার ২১টি আসনে ২১২টি মনোনয়নপত্র সংগ্রহ এবং ১৬৬টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। ফরিদপুর নির্বাচনি অঞ্চলের ৫ জেলার ১৫টি আসনে ১৬৫টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়, যার মধ্যে ১৪২টি দাখিল করা হয়েছে। ঢাকা নির্বাচনি অঞ্চলের ৬ জেলার ৪১টি আসনে সর্বাধিক ৬৩৮টি মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও দাখিল করা হয়েছে ৪৪৪টি।

ময়মনসিংহ নির্বাচনি অঞ্চলের ৬ জেলার ৩৮টি আসনে ৪০২টি মনোনয়নপত্র সংগ্রহ এবং ৩১১টি দাখিল করা হয়েছে। সিলেট নির্বাচনি অঞ্চলের ৪ জেলার ১৯টি আসনে ১৭৬টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়, এর মধ্যে ১৪৬টি দাখিল করা হয়েছে। কুমিল্লা নির্বাচনি অঞ্চলের ৬ জেলার ৩৫টি আসনে ৪৯৬টি মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও দাখিল করা হয়েছে ৩৬৫টি। চট্টগ্রাম নির্বাচনি অঞ্চলের ৫ জেলার ২৩টি আসনে ২৯৩টি মনোনয়নপত্র সংগ্রহ এবং ১৯৪টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

ফ্রান্সের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন
  • ১৫ জুলাই ২০২৬
দাদাকে গুলি করায় আগ্নেয়াস্ত্রসহ নাতি গ্রেপ্তার
  • ১৫ জুলাই ২০২৬
ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি গোলে এগিয়ে গেল স্পেন
  • ১৫ জুলাই ২০২৬
৫০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
  • ১৫ জুলাই ২০২৬
সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
  • ১৫ জুলাই ২০২৬
মেসিদের ম্যাচের আগে ফের আলোচনায় মিসর-আর্জেন্টিনা বিতর্ক
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence