বরগুনা সরকারি কলেজে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত

১১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ PM
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর আহসান হাবিবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর আহসান হাবিবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা © টিডিসি

বরগুনা সরকারি কলেজে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গণতন্ত্রচর্চা ও নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল আয়োজন ‘নির্বাচনী অলিম্পিয়াড ২০২৫’। গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত প্রতিযোগিতার মূল স্লোগান ছিল ‘সংগঠিত ও সচেতন নাগরিক মানেই শক্তিশালী রাষ্ট্র।’

দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বরগুনা জেলা কমিটির সহায়তায় অনুষ্ঠিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুজনের বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কাদের। পরিচালনায় ছিলেন সুজনের সাবেক সমন্বয়কারী মো. সজীব হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরগুনা সরকারি কলেজের সহকারী অধ্যাপক প্রফেসর খালেদা আক্তার। উপস্থিত ছিলেন প্রফেসর আহসান হাবিবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।

বক্তারা বলেন, গণতন্ত্রকে টেকসই করতে হলে জনগণের সচেতনতা, সংগঠিত অংশগ্রহণ ও সক্রিয় ভূমিকা অত্যন্ত প্রয়োজন।

আয়োজনে বরগুনা সরকারি কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। তারা কুইজ, ভোটাধিকার জ্ঞান, গণতান্ত্রিক মূল্যবোধ ও নির্বাচনবিষয়ক প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে। শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9