মধ্যরাতে রিকশাচালকদের মধ্যে সাহরি বিতরণ করলেন এমপি রাশেদ

১৪ মার্চ ২০২৬, ১২:০০ PM
অটোরিকশাচালককে সাহরি তুলে দিচ্ছেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

অটোরিকশাচালককে সাহরি তুলে দিচ্ছেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম © টিডিসি

পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুরে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) হাফেজ রাশেদুল ইসলাম। শনিবার দিবাগত গভীর রাতে শহরের বিভিন্ন স্থানে অবস্থানরত ইজিবাইক ও সিএনজি অটোরিকশাচালকসহ দূরদূরান্ত থেকে আসা পথচারী ও যাত্রীদের মধ্যে সাহরি বিতরণ করেন তিনি।

জানা যায়, গভীর রাতে শহরের ব্যস্ততম এলাকা থানার মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গিয়ে নিজ হাতে চালক ও পথচারীদের মধ্যে সাহরির খাবার পৌঁছে দেন জামায়াত মনোনীত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম। এ সময় তার সঙ্গে পৌর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ারসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যান্য নেতারা ও স্বেচ্ছাসেবী কর্মীরা উপস্থিত ছিলেন।

সাহরি বিতরণকালে সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম বলেন, ‘রমজানে অনেক চালক ও যাত্রী সাহরির সময় রাস্তায় থাকেন। তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই আমার এই ক্ষুদ্র চেষ্টা। মানুষের সেবায় নিয়োজিত থাকাই আমার মূল লক্ষ্য।’

সাহরি পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন মধ্যরাতের কর্মজীবী মানুষগুলো। একজন ইজিবাইক চালক বলেন, ‘ভাড়া নিয়ে রাস্তায় ছিলাম। এমপি সাহেব নিজে এসে হাতে সাহরি তুলে দেবেন, তা ভাবিনি। এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া।’

রাতের কর্মজীবী মানুষ এবং সাধারণ পথচারীদের মধ্যে সংসদ সদস্যের এ মানবিক উদ্যোগ শহরজুড়ে প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়রা বলছেন, রমজানের এই সময়ে এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9