নওগাঁয় ঘর থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

১৪ মার্চ ২০২৬, ০১:১৭ PM
নিহত গৌতম সরকারের বাড়িতে পুলিশ ও স্থানীয় লোকজন

নিহত গৌতম সরকারের বাড়িতে পুলিশ ও স্থানীয় লোকজন © সংগৃহীত

নওগাঁর মহাদেবপুর উপজেলায় গৌতম সরকার (৪৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার শিবগঞ্জ বাজার এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৌতম সরকার মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ বাজার এলাকার অরুণ সরকারের ছেলে।

জানা যায়, গৌতম সরকার দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে একাই বসবাস করতেন। বেশ কয়েক বছর আগে তার স্ত্রী-সন্তান তাকে ছেড়ে চলে যায়। নিঃসঙ্গ থাকায় সে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে। ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে তিনি নিজের ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে ঘটনাটি প্রথমদিকে কারও নজরে না আসায় তার মরদেহ কয়েক দিন ঘরের ভেতরেই পড়ে ছিল। পরবর্তী সময়ে ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে শুরু করলে আশপাশের লোকজন বিষয়টি সন্দেহজনক মনে করেন। পরে তারা মহাদেবপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় গৌতম সরকারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার
  • ০১ অক্টোবর ২০২৬
‘ডক্টর’ লিওনেল মেসি
  • ০১ অক্টোবর ২০২৬
ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র
  • ০১ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা, আবেদন ৮ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
ক্লাসরুমে ঢুকে কোমলমতিদের সামনেই ছাত্রকে তিনবার আছাড় সহপাঠী…
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে যা বললেন বিএনপির এমপি ফেরদৌসী মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬