ঢাকা-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ববি হাজ্জাজ

২৯ ডিসেম্বর ২০২৫, ০২:১০ PM
ববি হাজ্জাজ

ববি হাজ্জাজ © সংগৃহীত

ঢাকা-১৩ আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি থেকে মনোনীত জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। মো. ইউনুচ আলী ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ববি হাজ্জাজ। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী। নির্বাচন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ধানের শীষ প্রতীকে নির্বাচন করার বিষয়ে তিনি বলেন, কৌশলগত কারণে আমরা একক প্রতীকে নির্বাচন করছি। আমরা জোটে ছিলাম, এখনো জোটে আছি। শুরু থেকেই বিএনপির নেতা-কর্মীরা আমাদের সহযোগিতা করে আসছেন এবং ভবিষ্যতেও করবেন বলে আমরা বিশ্বাস করি।

আরও পড়ুন: মাওলানা মামুনুল হকের জন্য আসন ছেড়ে দিলেন জামায়াতের প্রার্থী মোবারক

এদিকে ঢাকা-১৩ আসন থেকে আরও যেসব প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরাদ হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) থেকে নেক মোহাম্মদ, নাগরিক ঐক্যের মো. মাহবুবুর রহমান, বিএনপি (স্বতন্ত্র) প্রার্থী কায়েস মাহমুদ, বিএনপির মো. কামরুজ্জামান জুয়েল, গণমুক্তি জোটের শাহরিয়ার ইফতেখার, রিপাবলিকান পার্টির আশরাফুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সোহেল রানা এবং স্বতন্ত্র প্রার্থী শেখ মো. রবিউল ইসলাম।

উল্লেখ্য, সংশোধিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিএনজি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ফটকে চাকসুর তালা, চক্রাকার বা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9