বাংলাদেশের মানুষ ভারতের গোলামি চায় না, চায় গণতন্ত্র : মেজর হাফিজ

২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩২ PM
আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন হাফিজ উদ্দিন আহমদ

আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন হাফিজ উদ্দিন আহমদ © টিডিসি

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, বাংলাদেশের মানুষ ভারতের গোলামি চায় না; তারা চায় গণতন্ত্র ও স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ।

রবিবার (২৮ ডিসেম্বর) সকালে ভোলা-৩ আসনে বিএনপির মনোনয়ন দাখিল উপলক্ষে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেজর হাফিজ বলেন, ‘এ দেশের মানুষ এমন একটি সমাজ ব্যবস্থা চায়, যেখানে কেউ কারও দ্বারা নির্যাতিত হবে না, যেখানে সাধারণ মানুষ নিরাপদে ও স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জনগণের সেবক ও সৎ নেতা। সেই কারণেই দীর্ঘ ১৭ বছর বিদেশে থাকার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার সময় বিমানবন্দরে ইতিহাসের নজিরবিহীন জনসমাগম দেখা গেছে।

তিনি আরও বলেন, ‘এয়ারপোর্টের অল্প পথ পাড়ি দিতে কয়েক ঘণ্টা লেগেছে। দেশের ইতিহাসে এমন গণজোয়ার আর কখনো দেখা যায়নি। কোটি মানুষ ঢাকায় ছুটে গেছে এই বিশ্বাস নিয়ে যে, তারেক রহমান এ দেশের মানুষের কল্যাণে কাজ করবেন। সাধারণ মানুষের ওপর জুলুম-নির্যাতন বন্ধ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের নিশ্চয়তার দাবিতেই মানুষ আগেভাগেই ঢাকায় অবস্থান নিয়েছিল তারেক রহমানকে বরণ করে নিতে।

আলোচনা সভা শেষে করিম রোড জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আওয়ালের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি সাদেক জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিজ মনোনয়নপত্র জমা দেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকের এমডি-সিইওর নিয়োগ বাতিল
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসানের পদত্যাগ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাশেদকে বিজয়ী ঘোষণা করে ঢাবির চিঠি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবি ক্যাম্পাসে ধারাবাহিকভাবে চুরি-ছিনতাই, নিরাপত্তা নিয়ে…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আসিফ মাহমুদের দুর্নীতি নিয়ে অবস্থান বদলাল দুদক
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬