জুলাই শহীদের মা-যোদ্ধাদের নিয়ে মনোনয়ন জমা দিলেন ডা. খালিদুজ্জামান

২৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৩ AM
জুলাই শহীদের মা ও যোদ্ধাদের নিয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবর মনোনয়ন জমা দিয়েছেন ডা. খালিদুজ্জামান।

জুলাই শহীদের মা ও যোদ্ধাদের নিয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবর মনোনয়ন জমা দিয়েছেন ডা. খালিদুজ্জামান। © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনের জন্য আজ সোমবার (২৯ ডিসেম্বর) জমা দিলেন ডা. এস এম খালিদুজ্জামান। এসময় তার সঙ্গে ছিলেন জুলাই গণঅভ্যূত্থানে নিহত শহীদের মা ও যোদ্ধারা। 

আজ রাজধানীর সেগুনবাগিচায় নির্বাচন কমিশনে মনোনয়ন জমা দেন জামায়াত মনোনীত প্রার্থী।

জানা গেছে, ঢাকা-১৭ আসনের জন্য জামায়াত ইসলামী থেকে মনোনীত এমপি প্রার্থী ডা. খালিদুজ্জামান। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার পুরো কার্যক্রমজুড়ে তার সঙ্গে ছিলেন জুলাই শহীদ নাফিজের মা ও জুলাই যোদ্ধা মুস্তাফিজসহ আরোও অনেকে উপস্থিত ছিলেন। 

জুলাই যোদ্ধারা ডা. খালিদুজ্জামানের পক্ষে ভোট প্রত্যাশা করে জানান, কোনো দলীয় পরিচয়ের কারণে নয়, বরং ডা. খালিদুজ্জামানের কাজ, সততা ও মানুষের কল্যাণে তার নিরলস প্রচেষ্টার কারণেই তার পক্ষে অবস্থান নিয়েছেন। জনগণের সেবার মাধ্যমে তিনি সাধারণ মানুষের মন জয় করেছেন

এর আগে ২৭ ডিসেম্বর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তিনি বলেন, শহীদ শরীফ ওসমান হাদি আমাদের মাঝ থেকে চলে গেছেন। আমরা তার আশা-আকাঙ্ক্ষা পূরণ করবো।

পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬, বাড়িতে মিলল আরও ৩ মরদ…
  • ০৮ নভেম্বর ২০২৬
অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের আলটিমেটাম শেষ আজ, বিকেলে নতু…
  • ০৮ নভেম্বর ২০২৬
এক রাতে রাজধানীর ৬ স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, গাড়িতে …
  • ০৮ নভেম্বর ২০২৬
নেতানিয়াহুকে সরিয়ে প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকোট, পেলেন সরক…
  • ০৮ নভেম্বর ২০২৬
ভবন নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারে আপত্তি, মুক…
  • ০৮ নভেম্বর ২০২৬
টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথবাহিনী
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950