নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না: ইশরাক

০৬ জুন ২০২৫, ০৬:০৫ PM , আপডেট: ০৯ জুন ২০২৫, ০১:০২ AM
ইশরাক হোসেন

ইশরাক হোসেন © সংগৃহীত

বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, ‘নগর ভবনে কোনো অনির্বাচিত উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না। প্রয়োজনে বিগত কাউন্সিলর ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সমন্বয়ে ‘বিপ্লবী নগর কাউন্সিল’ গঠন করে নগরীর কার্যক্রম পরিচালনা করা হবে।’ আজ শুক্রবার (৬ জুন) পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইশরাক বলেন, ‘এখানে আমি নির্বাচিত এবং সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র হিসেবেই এসেছি। এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। শুধু তাই নয়, আগামীকাল যারা পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত থাকবেন, তাদের সঙ্গেও আমি মাঠে থাকব।’

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ প্রসঙ্গে ইশরাক অভিযোগ করেন, এই পরিষদ তাদের নিরপেক্ষতা হারিয়েছে এবং তাদের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। 

আরও পড়ুন: ঈদযাত্রা: আনন্দের বদলে বিষণ্নতা, সড়কে ঝরছে প্রাণ

তিনি বলেন, ‘যদি উপদেষ্টাদের রাজনীতিতে অংশগ্রহণের ইচ্ছা থাকে, তবে তাদের উচিত পদত্যাগ করে সরাসরি রাজনীতিতে নামা।’

স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘স্থানীয় সরকার ব্যবস্থায় কাঙ্ক্ষিত সংস্কার হয়নি। এ নিয়ে কেউ কথা বলছে না। আমরা এ বিষয়ে প্রয়োজনে আন্দোলনে যাব।’

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬