ইশরাককে মেয়র পদে নিযুক্ত করার দাবিতে আজও সড়কে অবস্থান

১৫ মে ২০২৫, ১২:২৫ PM , আপডেট: ১৬ মে ২০২৫, ০১:১০ PM
দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষোভকারীরা

দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষোভকারীরা © সংগৃহীত

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নিযুক্ত করার দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার (১৫ মে) গুলিস্থান ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

গতকাল দুপুর ১২টার দিকে মানববন্ধন কর্মসূচি থেকে আজকের এই অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সেই ঘোষণা অনুযায়ী আজ সকাল থেকেই শুরু হয় এই অবস্থান কর্মসূচি।

‘ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ, আয়োজনে : নগরবাসী’ ব্যানার নিয়ে নগর ভবনের সামনে অবস্থান নেন তারা। এর ফলে গুলিস্তানের মাজার এলাকা থেকে বঙ্গবাজারমুখী সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

সকাল ৯টার দিকে ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সামনে অবস্থান নেন হাজার হাজার বিক্ষোভকারী। মূল ফটকের ভেতর ও বাইরে অবস্থান নিয়ে তারা শপথ পড়াতে বিলম্ব হওয়ার প্রতিবাদ জানাতে থাকেন।

এ সময় তারা ‘শপথ নিয়ে তালবাহানা চলবে না চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে’, ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’, ‘রায় দিয়েছে আদালত, বাধা দেওয়ার তুই কে’, ‘আমাদের মেয়র আমরাই বানাব’ প্রভৃতি স্লোগানে প্রকম্পিত হতে থাকে নগর ভবন এলাকা।

কিছুক্ষণ পরপরই বিভিন্ন ওয়ার্ড থেকে নানা স্লোগান দিতে দিতে ভোটাররা আসেন নগর ভবনে। সকাল থেকে নগর ভবনের মুল ফটকের সামনে অবস্থান নিলেও বেলা ১১টার পর  তারা অবস্থান নেন নগর ভবনের ভেতরে।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথগ্রহণ নিয়ে সরকারের পক্ষ থেকে নানা টালবাহানা করা হচ্ছে।

তারা বলছেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। জনতার রায় স্পষ্ট, গেজেটও প্রকাশ হয়েছে। তবু শপথের মাধ্যমে তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না। এই অন্যায়ের বিরুদ্ধে তারা শান্তিপূর্ণভাবে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন

দাবি পূরণ না হওয়া পর্যন্ত নগর ভবনের সামনে থেকে সরে যাবেন না এবং আন্দোলন আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করা হয়। 

এদিকে ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন।

নর্দান ইউনিভার্সিটিতে শহীদ আসিফ স্মরণে বিশেষ দোয়া
  • ১৮ জুলাই ২০২৬
বাড়ল গুচ্ছ ভর্তির সময়, আসন ফাঁকা ৪২০
  • ১৮ জুলাই ২০২৬
জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে জামালপুরে এনসিপি…
  • ১৮ জুলাই ২০২৬
পাবিপ্রবিতে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ
  • ১৮ জুলাই ২০২৬
বাবার স্বপ্ন পূরণ করতেই এডমিন ক্যাডার হন কুয়েটের নাজমুল
  • ১৮ জুলাই ২০২৬
যদি পারতাম সারাদিন সিজদা দিয়ে থাকতাম: বাবর
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence