তুচ্ছ কারণে গুগলের ২৮ লাখ টাকার চাকরি ছাড়লেন এই তরুণী

০৯ অক্টোবর ২০২৫, ০৫:৫১ PM
ফ্লোরেন্স পোয়েরেল

ফ্লোরেন্স পোয়েরেল © টিডিসি সম্পাদিত

তথ্যপ্রযুক্তির জগতে শীর্ষে পৌঁছানোর স্বপ্ন অনেকেরই। অনেকে মনে করেন, গুগলের মতো বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানে চাকরি পাওয়াই সাফল্যের চূড়ান্ত নিদর্শন। কিন্তু অবাক করা বিষয়, এমন এক মর্যাদাপূর্ণ চাকরি ও সম্মানজনক বেতন থাকা সত্ত্বেও তা ছেড়ে দিয়েছেন গুগলের এক নারী কর্মী।

সুইজারল্যান্ডের জুরিখে গুগলের অফিসে সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন ৩৭ বছর বয়সী ফ্লোরেন্স পোয়েরেল। তার বার্ষিক বেতন ছিল প্রায় ৩ কোটি ৪০ লাখ টাকা। কর্মী সহায়ক পরিবেশ বজায় রাখতে গুগল সর্বদা সচেষ্ট থাকলেও, ফ্লোরেন্স এক চমকপ্রদ কারণেই চাকরিটি ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন।

ফলে কাজের পরিবেশ, ঊর্ধ্বতন কর্মীদের ব্যবহার বা কর্মপদ্ধতি সংক্রান্ত কোনও অসুবিধাই ছিল না সেই কর্মীর। একটি সংবাদমামধ্যমে ফ্লোরেন্স জানিয়েছেন, তিনি তার কর্পোরেট রুটিন নিয়ে ক্লান্ত বা অসন্তুষ্ট ছিলেন না। এমনকী যে টিমের অধীনে কাজ করতেন, সেই টিমের সদস্যরা যথেষ্ট সহায়ক। কাজটিও যথেষ্ট আনন্দদায়ক ছিল।

ফ্লোরেন্সের সঙ্গীও গুগলের অন্য একটি ইউনিটে কাজ করতেন। এ রকম লোভনীয় চাকরি ছেড়ে দেওয়ার কারণ হলো নিজের প্রিয়জন, পরিবারের জন্য বেশি সময় দেওয়া। ফ্লোরেন্স ওই সংবাদমাধ্যমে বলেন, ‘আমি বুঝতে পেরেছিলাম, আমি যাদের ভালোবাসি তাদের সঙ্গে ভালো সময় কাটানো সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ তিনি আরও বলেন, ‘জন্য অবসরের বয়স পর্যন্ত অপেক্ষা করতে পারিনি।’

গুগলে প্রায় দশ বছর কাজ করেছেন ফ্লোরেন্স। ২০২৪ সালের মধ্যে তিনি প্রায় ১.৫ মিলিয়ন ডলার (১২.৬ কোটি) সঞ্চয় করেছিলেন। সেই সঞ্চিত অর্থই তাকে সময়ের আগেই অবসর নেওয়ার জন্য সাহস জুগিয়েছিল। গত এপ্রিল মাসে ফ্লোরেন্স এবং তার সঙ্গী দু’জনেই চাকরি ছেড়ে দেন। তবে বর্তমানে বাড়িতে বসে নেই ফ্লোরেন্স। ‘ক্যারিয়ার গাইড’ ট্রেনিংয়ের কোচিং দেওয়া চালু করেছেন ফ্লোরেন্স। তাতেই সময় কেটে যায় তার। গতে বাধা কর্মজীবন ছেড়ে অন্য ধারার জীবন কাটাচ্ছেন তিনি।

ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য ভিন্ন প্রশ্নপত্র, একাডে…
  • ২৩ আগস্ট ২০২৬
ডাকসুর জুলাই সংগ্রহশালা পরিদর্শনকালে লোডশেডিংয়ের কবলে মার্ক…
  • ২৩ আগস্ট ২০২৬
৩ মাসে সাতক্ষীরায় ৬৫ জনের আত্মহত্যা, অপমৃত্যু ১৩৬
  • ২৩ আগস্ট ২০২৬
খাল থেকে ব্রিজের বীমের লোহা তুলে নিলেন স্বেচ্ছাসেবকদল নেতা,…
  • ২৩ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১ থেকে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১…
  • ২৩ আগস্ট ২০২৬
মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা, সরকারের আকার বাড়লে ঝু…
  • ২৩ আগস্ট ২০২৬