ইরানের আকাশ পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

১৭ জুন ২০২৫, ১০:৫৭ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ১২:১০ PM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

ইরানের আকাশ পুরোপুরি এবং সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল-জাজিরার

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইরানের কাছে আকাশ নজরদারির ভালো প্রযুক্তি ও প্রচুর প্রতিরক্ষা সরঞ্জাম ছিল, কিন্তু সেগুলো আমেরিকান প্রযুক্তির তুলনায় কিছুই না। 

ট্রাম্প আরও লেখেন, আমেরিকান চিন্তা, প্রযুক্তি আর নির্মাণ- এই তিনে মিলে যা দাঁড়ায়, তা কেউই টেক্কা দিতে পারে না। আমেরিকার চেয়ে ভালো কেউ করে না।

প্রসঙ্গত, গত ১৩ জুন ভোর সাড়ে ৪টার দিকে ইরানে ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানের মধ্যে দিয়ে শুরু হয় ইরান-ইসরায়েল সংঘাত। ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ৪৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছে ইরানে। নিহতদের মধ্যে ২২৪ জন বেসামরিক নাগরিক বলেও সংস্থাটি জানিয়েছে। এছাড়া এ পর্যন্ত সামরিক বাহিনীর ১০৯ জন প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে সংস্থাটি।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬