হকি

বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে নেমে অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশ

৩০ নভেম্বর ২০২৫, ০৭:৩০ AM
হকি দল

হকি দল © সংগৃহীত

প্রথমবারের মতো হকির কোন বিশ্বকাপে খেলতে নেমেছিল বাংলাদেশ। শনিবার রাতে ভারতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয় বাংলাদেশের। শুরুটা আশা জাগালেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার সঙ্গে ৫-৩ গোলে হেরে যায় বাংলাদেশ।

প্রথম মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়লেও ১৪ মিনিটে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা আনে। দ্বিতীয় কোয়ার্টারে অস্ট্রেলিয়া তিনটি গোল করে ব্যবধান ৪-১ করে।

তৃতীয় কোয়ার্টারে আমিরুলের আরও একটি গোল ব্যবধান কমিয়ে ৪-২ করেন। চতুর্থ কোয়ার্টারে দুই দল একটি করে গোল করলে শেষ স্কোর দাঁড়ায় ৫-৩। আমিরুল এই ম্যাচে হ্যাটট্রিক সম্পন্ন করেন।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ রোববার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সন্ধ্যা সোয়া ৬টায় অনুষ্ঠিত হবে।

মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬