বিশ্বকাপ দলের জার্সি উন্মোচন করল বাংলাদেশ

১০ নভেম্বর ২০২৫, ০৮:২৯ AM
বাংলাদেশ দলের জার্সি উন্মোচন

বাংলাদেশ দলের জার্সি উন্মোচন © সংগৃহীত ছবি

প্রথমবারের মত হকির কোন বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। ভারতে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে অংশ নিবে বাংলাদেশ। রবিবার ( ৯ নভেম্বর) বাংলাদেশ বিমান বাহিনীর ফ্যালকন হলে আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ হকি দল।

জার্সি ‍উন্মোচন আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আরও উপস্থিত ছিলেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান, হকি দলের প্রধান কোচ সিগফ্রিড আইকম্যান, অধিনায়ক মেহরাব হাসান সামিনসহ অন্যরা।

আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে হবে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ। ২৪ দলের বৈশ্বিক এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘এফ’ গ্রুপে। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স।

হকি ফেডারেশনের সভাপতি বলেন, ‘এটি একটি অনন্য ক্ষণ এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের দল ভালো পারফরম্যান্সের মাধ্যমে দেশের পতাকা আরও উঁচুতে তুলে ধরবে।। শৃঙ্খলা সাফল্যের চাবিকাঠি এবং একটি শৃঙ্খলাবদ্ধ দল সর্বদা জয়লাভ করে। মাঠের খেলায় ১১ বনাম ১১ লড়াই হয়, প্রতিপক্ষ কোণ দেশ বা দল বড় নয়, বাংলাদেশ শেষ পর্যন্ত লড়াই করবে এবং ভালো নৈপুণ্য প্রদর্শন করবে এটিই আমার প্রত্যাশা।’

অধিনায়ক মেহরাব হাসান সামিন বলেন, ‘আমরা এখন ইউরোপীয় ধারাটা বুঝতে পেরেছি, আইকম্যানের মতো বড় কোচের অধীনে দলের খেলার ধারায়ও পরিবর্তন হয়েছে।’

হেড কোচ আইকম্যান বলেন, ‘খেলোয়াড়দের গতি ও বল নিয়ন্ত্রণ নিয়ে কাজ করেছি। আধুনিক হকিতে গতি ও দলগত সমন্বয়ের ওপরই সাফল্য নির্ভর করে। আমরা সেটিরই প্রতিফলন রাখতে চাই।

সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব:) রিয়াজুল হাসান জানান, ১৮ নভেম্বর দল ভারতের উদ্দেশে যাত্রা করবে এবং বিশ্বকাপ শুরুর আগে চিলি ও সুইজারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

জুনিয়র বিশ্বকাপে বাংলাদেশ দল: মাহমুদ হাসান, আশরাফুল হক, মেহরাব হোসেন সামিন, রামিন হোসেন, এনাম শরীফ, মুন্না ইসলাম, রাহিদ হাসান, আজিজার রহমান, সাব্বির হোসেন কনক, দ্বীন ইসলাম, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, ইসমাইল হোসেন, আমিরুল ইসলাম, হোজিফা হোসেন, ওবায়দুল হোসেন জয়, তানভীর রহমান, রাকিবুল ইসলাম, আব্দুল্লাহ ও শহীদুর রহমান সাজু।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬