হার দিয়ে এশিয়া কাপ হকি শুরু বাংলাদেশের

২৯ আগস্ট ২০২৫, ০৬:৫৮ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:১৩ PM
বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ

বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ © সংগৃহীত

এশিয়া কাপ হকির শুরুটা ভালো হলো না বাংলাদেশের। ভারতের রাজগীরে বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে পুল ‘বি’ ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরে গেছে লাল-সবুজের দল।

ম্যাচের প্রথম কোয়ার্টারে গোল হয়নি। তবে দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। ১৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন আশরাফুল ইসলাম।

তবে এই লিড বেশি সময় ধরে রাখতে পারেনি লাল-সবুজেরা। ২৫ মিনিটে মালয়েশিয়ার হয়ে সমতাসূচক গোলটি করেন আশ্রান হামসানি। এরপর ৩৬ মিনিটে ফিল্ড গোল করে মালয়েশিয়াকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন আখিমুল্লাহ আনোয়ার।

পিছিয়ে পড়েও লড়াই চালিয়ে যায় বাংলাদেশ। তবে শেষ কোয়ার্টারে আর ম্যাচে ফিরতে পারেনি তারা। বরং ৪৮ ও ৫৪ মিনিটে আরও দুই গোল করে জয় নিশ্চিত করে মালয়েশিয়া। গোল দুটি করেন মুহাজির রউফ ও সায়েদ ছোলান। ফলে, ৪-১ গোলের ব্যবধানে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ।

আগামী শনিবার (৩০ আগস্ট) একই মাঠে দুপুর ১টা ৩০ মিনিটে নিজেদের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

নাটোরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ক্…
  • ১২ আগস্ট ২০২৬
৫ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে শোকজ
  • ১২ আগস্ট ২০২৬
যুবদলের সঙ্গে সংঘর্ষের পর ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতাকে বহিষ…
  • ১২ আগস্ট ২০২৬
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্ব…
  • ১২ আগস্ট ২০২৬
ডুলাহাজারা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬
ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজড করতে বৈঠক, কমিটি…
  • ১২ আগস্ট ২০২৬