বিশ্বকাপের দেড় মাস আগে দল ঘোষণা বাংলাদেশের

১২ অক্টোবর ২০২৫, ০৮:১৩ AM , আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০৮:২২ AM
বাংলাদেশ হকি দল

বাংলাদেশ হকি দল © সংগৃহীত

প্রথমবারের মত হকির কোন বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। ২৮ নভেম্বর থেকে ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে অ-২১ বিশ্বকাপ হকি। বিশ্বকাপ সামনে রেখে জোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ হকি দল। পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য টুর্নামেন্ট শুরুর দেড় মাস আগেই বাংলাদেশ হকি ফেডারেশন দল ঘোষণা করেছে।

শনিবার (১১ অক্টোবর) বাংলাদেশ হকি ফেডারেশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করেন। এতে ২০ জনের নাম ঘোষণা করেছে। হকিতে চূড়ান্ত স্কোয়াড ১৮ জনের। এত আগে দল দেয়ার কারণ সম্পর্কে ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্ণেল (অব) রিয়াজুল হাসান গণমাধ্যমে বলেন বলেন, '২৮ অক্টোবর দল সুইজারল্যান্ড যাবে। ব্যয়বহুল সফরে বেশি খেলোয়াড় নেয়া সম্ভব নয়। এজন্য ২৬ জন থেকে ২০ জন করা হয়েছে। সুইজারল্যান্ড থেকে আসার পর ১৮ জন চূড়ান্ত ও ২ জন স্ট্যান্ডবাই থাকবে।'

সুইজারল্যান্ডের লুজানে এক সপ্তাহ থাকবে বাংলাদেশ দল। সেখানে সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার সঙ্গে দু’টি করে ম্যাচ খেলবে। নভেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন খেলোয়াড়রা। এরপর আবার অ-২১ দলের কয়েকজন খেলোয়াড় পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজ খেলবেন বিশ্বকাপ বাছাইয়ের। সেই সিরিজ খেলে ১৮ নভেম্বর ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার পরিকল্পনা রয়েছে। দশ দিন আগে গিয়ে ভারতেও কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ অ-২১ দল।

 ২০ জনের স্কোয়াডঃ

মাহমুদ হাসান, আশরাফুল হক, মেহরাব হোসেন সামিন, রামিন হোসেন, এনাম শরীফ, মুন্না ইসলাম, রাহিদ হাসান, আজিজার রহমান, সাব্বির হোসেন কনক, দ্বীন ইসলাম, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, ইসমাইল হোসেন, আমিরুল ইসলাম, হোজিফা হোসেন, ওবায়দুল হোসেন, তানভীর রহমান, রাকিবুল ইসলাম, আব্দুল্লাহ ও শহীদুর রহমান।

 

উচ্চশিক্ষায় সমন্বয় ও গবেষণা জোরদারে শিক্ষামন্ত্রীর সঙ্গে …
  • ২৮ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে হুয়াওয়ে, আবেদন শেষ ১৬ মে
  • ২৮ এপ্রিল ২০২৬
রাজধানীর অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে নী…
  • ২৮ এপ্রিল ২০২৬
পিএসএলের প্লে-অফ শুরু আজ, কে কার মুখোমুখি
  • ২৮ এপ্রিল ২০২৬
বৈষম্যের অভিযোগ তুলে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবে…
  • ২৮ এপ্রিল ২০২৬
নিজ জেলায় কর্মরত শিক্ষকদের বদলি নিয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ২৮ এপ্রিল ২০২৬