প্রথম আসরেই সেমিফাইনালে বাংলাদেশ

০৭ জুলাই ২০২৫, ০৭:২৪ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ

সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ © সংগৃহীত

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে প্রথমবারের মত খেলতে নেমেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নারী দল। সোমবার (৭ জুলাই) চীনের ডাজুতে পুলের শেষ ম্যাচে হংকংকে ৩-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে লাল-সবুজেরা।

প্রথম কোয়ার্টারে তিনটি পেনাল্টি কর্নার পেলেও সুযোগ লুফে নিতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারেও একই চিত্র দেখা যায়। তবে তৃতীয় কোয়ার্টারে স্কোরশিট ওপেন করেন কনা আক্তার। ম্যাচের ৩৪তম মিনিটে গোল করেন তিনি।

এরপর ৪২তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করেন আইরিন রিয়া। আর হংকংয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন শারিকা রিমন। ৫৭তম মিনিটে পেনাল্টি কর্নারে তৃতীয় ও শেষ গোলটি তার স্টিক থেকে আসে।

তিন ম্যাচে টানা দুই জয়ে ৬ পয়েন্টে টেবিলের দুইয়ে থেকে পুল পর্ব শেষ করেছে বাংলাদেশ। হংকংয়ের আগে উজবেকিস্তানকেও হারায় ৩-০ গোলে। অবশ্য জাপানের কাছে ১১ গোল হজম করে আসরের শুরুটা হয় বাংলাদেশের। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পুলের শীর্ষে জাপান।

বাংলাদেশের অনূর্ধ্ব-১৮ পুরুষ দলও সেমিফাইনালের পথে রয়েছে। ৩ ম্যাচে টানা ৩ জয়ে ৯ পয়েন্টে শীর্ষে তারা। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ড্র করলেই শেষ চার নিশ্চিত হবে। 

তিন মাস পর সুন্দরবন খুললেও স্বস্তি নেই জেলেদের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ রেলপথে তিন মাসে ৫ বার ট্রেন লাইন, ২২ যান্ত্রিক ত্র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্কুলে হামলা, প্রধান শিক্ষককে মারধ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকরাও নতুন কাঠামোতে বেতন পাবেন: শিক্ষামন্ত্রী
  • ০১ সেপ্টেম্বর ২০২৬