এশিয়া কাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান!

০৭ আগস্ট ২০২৫, ০৫:২৯ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ০৬:৫৮ PM
পাকিস্তান হকি দল

পাকিস্তান হকি দল © সংগৃহীত

আগামী ২৯ আগস্ট থেকে ভারতের বিহারের রাজগিরে অনুষ্ঠেয় হকি এশিয়া কাপে খেলবে না পাকিস্তান। বুধবার (৬ আগস্ট) এই খবর নিশ্চিত করেছেন হকি ইন্ডিয়ার এক কর্মকর্তা।

নিরাপত্তার কারণ দেখিয়ে এশিয়ান হকি ফেডারেশনকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ)। তারা জানিয়েছে, এই টুর্নামেন্টে অংশ নিতে পারবে না তারা।

সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’কে হকি ইন্ডিয়ার ওই কর্মকর্তা বলেন, ‘আসলে পাকিস্তান হকি ফেডারেশন বুধবার এশিয়ান হকি ফেডারেশনকে চিঠি লিখে জানিয়েছে যে নিরাপত্তার কারণে এশিয়া কাপে অংশ নিতে পারবে না তারা। এরপর আমরা বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছি।’

ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক বৈরী সম্পর্কের জেরে শুরু থেকেই এই টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে শঙ্কা ছিল। যদিও গেল জুলাইয়ের শুরুতে ভারত সরকার জানিয়েছিল, পাকিস্তান দলের অংশগ্রহণে কোনো বাধা থাকবে না। এরপরও টুর্নামেন্টে অংশগ্রহণের অনিচ্ছা প্রকাশ করে ভেন্যু পরিবর্তনেরও প্রস্তাব দেয় পাকিস্তান হকি ফেডারেশন। এছাড়া জুলাইয়ের শেষদিকে জানা গিয়েছিল, ভিসার জন্য আবেদন করেছে পাকিস্তান। এরপর পাকিস্তান সরকার নির্দেশ দিয়েছিল, ভারত সরকারের স্পষ্ট অনুমতি ছাড়া কোনো ক্রীড়া দলই যেন ভারতে না যায়।

এদিকে জাতীয় দলের এমন সিদ্ধান্তে পাকিস্তানের জুনিয়র দলও সমস্যায় পড়তে পারে। কেননা, চলতি বছরের শেষ দিকে ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে জুনিয়র বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। 

এর আগে, ২০১৬ সালেও ভারতে অনুষ্ঠিত এক বিশ্বকাপে একইভাবে নাম প্রত্যাহার করেছিল পাকিস্তান, সে সময় পাঠানকোট ও উরি হামলার পর উত্তেজনা দেখা দিয়েছিল।

আন্তর্জাতিক হকি ফেডারেশনকে আগেই ফেডারেশনের উদ্বেগের বিষয়ে জানিয়েছিলেন, পিএইচএফ সভাপতি তারিক বুগতি। তার ভাষ্যমতে, ‘আমরা জানিয়েছি, বর্তমান পরিস্থিতিতে ভারতের মাটিতে আমাদের দল নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে। আমাদের খেলোয়াড়রাও ভারতে এশিয়া কাপে যেতে আগ্রহী নয়। অথচ এটা সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের টুর্নামেন্ট।’

সর্বশেষ ২০২৩ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে চেন্নাইয়ে ভারতে খেলেছিল পাকিস্তান। সেখানে ৬ দলের মধ্যে পঞ্চমস্থানে ছিল তারা। 

তিন মাস পর সুন্দরবন খুললেও স্বস্তি নেই জেলেদের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ রেলপথে তিন মাসে ৫ বার ট্রেন লাইন, ২২ যান্ত্রিক ত্র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্কুলে হামলা, প্রধান শিক্ষককে মারধ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকরাও নতুন কাঠামোতে বেতন পাবেন: শিক্ষামন্ত্রী
  • ০১ সেপ্টেম্বর ২০২৬