ক্রীড়া সাংবাদিক রাজু আহমেদ আর নেই

০৯ মার্চ ২০২৬, ০৭:৩৪ PM
ক্রীড়া সাংবাদিক রাজু আহমেদ

ক্রীড়া সাংবাদিক রাজু আহমেদ © সংগৃহীত

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সদস্য রাজু আহমেদ রাসেল আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর। তার অকাল মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (৯ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে তার মেডিসিনের ব্যবসা প্রতিষ্ঠানে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। একপর্যায়ে অজ্ঞান হয়ে যান তিনি। পরে আশেপাশের লোকজন তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। হাসাতালের চিকিৎসক আনুমানিক ৪টায় জানান, রাজুর আহমেদ আর নেই। 

রাজুর বাড়ি টাঙ্গাইল মির্জাপুরের মৌসামুরা গ্রামে। রাতেই জানাজা শেষে তাকে দাফন করার প্রস্তুতি চলছে। 

উল্লেখ্য, বাবার অকাল মৃত্যুর পর ঢাকার চাকরি ছেড়ে দিয়ে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে থাকতেন রাজু। সেখানেই একটি ফার্মেসি দিয়েছিলেন তিনি।

রাজু আহমেদ দীর্ঘদিন ধরেই ক্রীড়া সাংবাদিক হিসেবে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন। কর্মকালে দৈনিক ডেসটিনি, যায়যায়দিন এবং সর্বশেষ সময়ের আলোতে কাজ করেছেন তিনি। কাজের মাধ্যমে সহকর্মী ও পাঠকদের আস্থা অর্জন করেছিলেন তিনি। তার মৃত্যুতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও পরিচিতজনেরা গভীর শোক প্রকাশ করেছেন।

মৃত্যুকালে তিনি তার একমাত্র মা, দুই বোন এবং সহর্ধমিনীসহ পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬