শীতকালীন প্যারা অলিম্পিকে অংশ নিতে পারছে না ইরান

০৬ মার্চ ২০২৬, ০৮:৪০ PM , আপডেট: ০৬ মার্চ ২০২৬, ০৮:৫০ PM
শীতকালীন প্যারাঅলিম্পিক অংশ নিতে পারছে না ইরান

শীতকালীন প্যারাঅলিম্পিক অংশ নিতে পারছে না ইরান © সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ইতালিতে অনুষ্ঠিতব্য শীতকালীন প্যারালিম্পিক থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে ইরান। দেশটির একমাত্র অ্যাথলেট নিরাপদে ভেন্যুতে পৌঁছাতে না পারায় আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি (আইপিসি) শুক্রবার (৬ মার্চ) এই ঘোষণা দিয়েছে।

জানা গেছে, দুইবারের প্যারালিম্পিয়ান আবুলফজল খাতিবি মিয়ানাই এবারের আসরে ক্রস-কান্ট্রি স্কিইংয়ের দুটি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। যেখানে আগামী মঙ্গলবার পুরুষদের স্প্রিন্ট ক্লাসিক এবং বুধবার ১০ কিলোমিটার ইন্টারভাল স্টার্ট ক্লাসিক স্ট্যান্ডিং রেসে তার অংশ নেওয়ার কথা ছিল তার।  নাম প্রত্যাহারের ফলে শুক্রবার বিকেলে ভেরোনায় অনুষ্ঠেয় উদ্বোধনী অনুষ্ঠানের অ্যাথলেট প্যারেড থেকে ইরানের পতাকা সরিয়ে নেওয়া হয়েছে।

আইপিসি সভাপতি অ্যান্ড্রু পারসনস এক বিবৃতিতে গভীর হতাশা ব্যক্ত করে বলেন, ‘বিশ্ব ক্রীড়াঙ্গন এবং বিশেষ করে আবুল ফজলের জন্য এটি অত্যন্ত দুঃখজনক যে, সে তার তৃতীয় প্যারালিম্পিক গেমসে অংশ নিতে ইতালিতে আসতে পারল না।’

তিনি আরও জানান, শনিবার যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আইপিসি এবং আয়োজক কমিটি ইরানি প্রতিনিধি দলের জন্য বিকল্প নিরাপদ পথ খোঁজার চেষ্টা করেছিল। তবে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ায় জীবনের ঝুঁকি অত্যন্ত বেশি বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পারসনস জানান, ‘ইরানে যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে বিপর্যস্ত হওয়ায় দেশটির ন্যাশনাল প্যারালিম্পিক কমিটির সাথে যোগাযোগ রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। শেষ পর্যন্ত এনপিসি ইরান থেকে জানানো হয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে মিলানো কর্তিনা ২০২৬ আসরে অ্যাথলেটদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা সম্ভব নয়।’

ট্যাগ: ইরান
জাবিতে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফি…
  • ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুবি ছাত্রদলের দোয়া, এতিম শিক্ষ…
  • ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদল নেতা রিংকুর উদ্যোগে দো…
  • ১৫ আগস্ট ২০২৬
তবে কী নতুন ‘ইয়ামালের’ সূচনা, নজর রাখছে বার্সেলোনা
  • ১৫ আগস্ট ২০২৬
শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, বিপুল বিদেশি ম…
  • ১৫ আগস্ট ২০২৬
তারা হারিকেন সামনে নিয়ে আন্দোলন করছে, অথচ তাদের পেছনে ফ্যান…
  • ১৫ আগস্ট ২০২৬