ইসরায়েলে নতুন ক্ষেপণাস্ত্র হামলা ইরানের 

০৬ মার্চ ২০২৬, ০৭:০৭ PM
ইসরায়েলে ইরানের পাল্টা হামলা

ইসরায়েলে ইরানের পাল্টা হামলা © সংগৃহীত

ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র এগিয়ে আসছে উল্লেখ করে নিজ দেশের নাগরিকদের সতর্ক  করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) এমন সতর্কতা জারি করেছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।

টেলিগ্রামে সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘কিছুক্ষণ আগে, ইসরায়েলি সেনাবাহিনী ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।’ সেখানে সেনাবাহিনী আরো জানিয়েছিল, ‘ইরান থেকে তাদের দিকে ছোঁড়া নতুন ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চলছে। এই হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।’

বিবৃতি অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্রন্ট কমান্ড সংশ্লিষ্ট এলাকায় থাকা মানুষের মোবাইল ফোনে ‘সতর্কতামূলক নির্দেশনা’ পাঠানো হয়েছে। দেশটির হোম ফ্রন্ট কমান্ড প্রাসঙ্গিক এলাকার মানুষের মোবাইল ফোনে সতর্কতামূলক নির্দেশনা পাঠিয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার ঘোষণা দেওয়ার পর শুক্রবার তেল আবিবে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

একদিনেই দুই সুখবর পেলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ম্যানেজার পুলিশি হ…
  • ১৭ অক্টোবর ২০২৬
ইবতেদায়ী শিক্ষকদের ১৩তম গ্রেড নিয়ে যা বললেন সচিব
  • ১৭ অক্টোবর ২০২৬
শনাক্ত করা যাচ্ছে না পুড়ে যাওয়া ১০ মরদেহ, লাপাত্তা রিসোর্ট …
  • ১৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির সমাবর্তন ৩ ডিসেম্বর
  • ১৭ অক্টোবর ২০২৬
নওগাঁয় গাঁজাসহ আটক ছাত্রদল নেতাকে বহিষ্কার
  • ১৭ অক্টোবর ২০২৬