মাশহাদের আকাশে যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান

০৬ মার্চ ২০২৬, ০৬:৪৩ PM , আপডেট: ০৬ মার্চ ২০২৬, ০৬:৫৯ PM
মাশহাদের আকাশে যুদ্ধবিমান ভুপাতিত করেছে ইরান

মাশহাদের আকাশে যুদ্ধবিমান ভুপাতিত করেছে ইরান © সংগৃহীত

ইরানের সবোর্চ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্মশহর মাশহাদের আকাশে শত্রু পক্ষের বিমান ভুপাতিত করার দাবি করেছে আইআরজিসি । ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা মেহের নিউজ এ তথ্য জানিয়েছে।

 শুক্রবার (৬ মার্চ)  বিমান ভুপাতিত করার কথা জানিয়েছে মেহের নিউজ। তবে এ ঘটনায় আইআরজিসির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্য এক বিবৃতিতে পারস্য উপসাগরে একটি মার্কিন মালিকানাধীন তেলবাহী ট্যাংকারে হামলার কথা জানিয়েছে ইরান। শুক্রবার দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, হামলার পর ট্যাংকারটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি এক বিবৃতিতে বলেন,‘কুয়েত সীমান্তের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি তেলবাহী ট্যাংকার লক্ষ্যবস্তু করা হয়েছে এবং বর্তমানে সেটি দাউ দাউ করে জ্বলছে।’

ইরান দাবি করেছে যে, অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ 'হরমুজ প্রণালী' এখন তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এর আগে তেহরান হুমকি দিয়েছিল যে, এই প্রণালী দিয়ে চলাচলের চেষ্টাকারী যে কোনো মার্কিন পতাকাবাহী জাহাজে তারা হামলা চালাবে।

উল্লেখ্য যে, হরমুজ প্রণালীকে বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম ‘বটলনেক’ বা প্রধান ধমনী হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় ২০ শতাংশ এই সংকীর্ণ সমুদ্রপথ দিয়ে পরিবাহিত হয়। এই সাম্প্রতিক হামলার ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ এবং নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরি, আবেদন…
  • ১৭ অক্টোবর ২০২৬
একদিনেই দুই সুখবর পেলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ম্যানেজার পুলিশি হ…
  • ১৭ অক্টোবর ২০২৬
ইবতেদায়ী শিক্ষকদের ১৩তম গ্রেড নিয়ে যা বললেন সচিব
  • ১৭ অক্টোবর ২০২৬
শনাক্ত করা যাচ্ছে না পুড়ে যাওয়া ১০ মরদেহ, লাপাত্তা রিসোর্ট …
  • ১৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির সমাবর্তন ৩ ডিসেম্বর
  • ১৭ অক্টোবর ২০২৬