ইরানে বালিকা স্কুলে হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী

০৬ মার্চ ২০২৬, ০৪:২১ PM
ইরানের মিনাব শহরের বালিকা স্কুলে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের মিনাব শহরের বালিকা স্কুলে যুক্তরাষ্ট্রের হামলা © সংগৃহীত

গত শনিবার ইরানের মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে যে হামলা হয় এবং যেখানে বহু শিশু নিহত হয়েছে, সেই ঘটনায় মার্কিন বাহিনীকে দায়ী করেছেন মার্কিন সামরিক তদন্তকারী ব্যক্তিরা। তবে তারা এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি কিংবা তদন্ত এখনো শেষ হয়নি,খবর রয়টার্সের।

বুধবার (৪ মার্চ)  যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ স্বীকার করেন, ঘটনাটি তদন্ত করছে মার্কিন সামরিক বাহিনী। প্রাথমিক তদন্তে কী ধরনের প্রমাণ ভূমিকা রেখেছে, হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, কে বা কারা দায়ী, অথবা যুক্তরাষ্ট্র কেন স্কুলটিতে হামলা করতে পারে এসব বিস্তারিত তথ্য জানতে পারেনি রয়টার্স।

স্পর্শকাতর সামরিক বিষয় হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সের সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা। তারা এমন সম্ভাবনাও উড়িয়ে দেননি যে নতুন কোনো প্রমাণ সামনে আসতে পারে, যা যুক্তরাষ্ট্রকে দায়মুক্ত করবে, আর ঘটনাটির জন্য অন্য কোনো পক্ষকে দায়ী হিসেবে ইঙ্গিত করবে।

তদন্ত আর কত দিন চলবে কিংবা মূল্যায়ন সম্পন্ন করার আগে মার্কিন তদন্তকারীরা ঠিক কী ধরনের প্রমাণ খুঁজছেন, তা জানতে পারেনি রয়টার্স। রয়টার্সের প্রশ্নের জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিমোথি হকিন্স বলেন, ‘ঘটনাটি তদন্তাধীন থাকায় এ বিষয়ে মন্তব্য করা অনুচিত হবে।’

ইরানের দক্ষিণাঞ্চলের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে গত শনিবার হামলা হয়। সেদিনই ইরানের বিরুদ্ধে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জেনেভায় জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আলি বাহরেইনি বলেন, স্কুলটিতে হামলায় ১৫০ জন ছাত্রী নিহত হয়েছে।

তদন্তের বিষয়ে সরাসরি মন্তব্য করেনি হোয়াইট হাউস। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ দপ্তর বর্তমানে এই বিষয়টি তদন্ত করছে। 

নির্বাচিত সদস্যকে বাদ দিয়েই অনুষ্ঠিত হলো সিন্ডিকেট সভা, আন্…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘আইডিয়া টু ইমপ্যাক্ট’ শীর্ষক কর্ম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রাণলয়ের মন্ত্রীত্বকে ইবাদত মনে করি: মিলন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় যেই ক্ষমতায় যাবে, সেই হাসিনায় প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মেয়ের বাড়ি যাচ্ছিলেন ফিরোজা, প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় চল…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬