ইসরায়েলের হেরন ড্রোন ভূপাতিত করল ইরান

০৬ মার্চ ২০২৬, ০২:১৪ PM
হেরন ড্রোন

হেরন ড্রোন © সংগৃহীত

ইরানের ইসফাহানে ইসরায়েলের হেরন ড্রোন ভূপাতিত করেছে আইআরজিসি। শুক্রবার  (৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

তেহরান টাইমসের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা কেন্দ্রীয় শহরের ইসফাহানের ওপর দিয়ে উড়ন্ত একটি ইসরায়েলি হেরন ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে।

ইসরায়েলি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (IAI) তৈরি হেরন (Heron) হলো একটি শক্তিশালী, দীর্ঘসময় উড়ার ক্ষমতা সম্পন্ন (MALE) মনুষ্যবিহীন আকাশযান বা ড্রোন। এটি মূলত নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণের জন্য ব্যবহৃত হয়। হেরন একটানা ৪৫ ঘণ্টা পর্যন্ত আকাশে থাকতে সক্ষম এবং ৩৫ হাজার ফুট উচ্চতায় কার্যকরভাবে অপারেশন চালাতে পারে।

ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬