মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ মার্কিন রাডার ধ্বংস করেছে ইরান 

০৬ মার্চ ২০২৬, ০২:৫১ PM
মুওয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে ইরানের হামলায় ধ্বংসপ্রাপ্ত রাডারের স্যাটেলাইট ছবি

মুওয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে ইরানের হামলায় ধ্বংসপ্রাপ্ত রাডারের স্যাটেলাইট ছবি © সংগৃহীত

জর্ডানে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ রাডার সিস্টেম গুঁড়িয়ে দিয়েছে ইরান। জর্ডানের মুওয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে তেহরানের চালানো হামলায় এ ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র, খবর সিএনএনের।

সোমবার (৩ মার্চ) সংগৃহীত স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরান থেকে প্রায় ৫০০ মাইলেরও বেশি দূরে অবস্থিত এই রাডারটি নিখুঁত নিশানায় ধ্বংস করা হয়েছে। এটি মার্কিন সামরিক বাহিনীর জন্য একটি বড় কৌশলগত ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

সামরিক বিশেষজ্ঞদের মতে, ধ্বংস হওয়া রাডারটি ‘থাড’ ব্যবস্থার মূল ‘চোখ’ হিসেবে কাজ করত। এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা এবং তা মাঝ আকাশে ধ্বংস করার জন্য ইন্টারসেপ্টরগুলোকে লক্ষ্যবস্তু চিনিয়ে দিতে ব্যবহৃত হতো। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সাম্প্রতিক সংঘাতের শুরুর দিকেই রাডারটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের এই হামলার আওতা কেবল জর্ডানেই সীমাবদ্ধ ছিল না। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুটি স্থানেও একই ধরনের রাডার ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে আমিরাতে থাকা সরঞ্জামগুলোর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, থাড রাডার ধ্বংস হওয়ার ফলে ওই অঞ্চলে মার্কিন ও মিত্রবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে। এই রাডার ছাড়া থাড ব্যাটারিগুলো কার্যকরভাবে কোনো ক্ষেপণাস্ত্র শনাক্ত বা প্রতিহত করতে সক্ষম হবে না।

ওয়াশিংটনের পক্ষ থেকে এই ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে এই ঘটনা সংঘাতের মোড় নতুন দিকে ঘুরিয়ে দিতে পারে বলে আশঙ্কা করা 

ট্যাগ: ইরান
নির্বাচিত সদস্যকে বাদ দিয়েই অনুষ্ঠিত হলো সিন্ডিকেট সভা, আন্…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘আইডিয়া টু ইমপ্যাক্ট’ শীর্ষক কর্ম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রাণলয়ের মন্ত্রীত্বকে ইবাদত মনে করি: মিলন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় যেই ক্ষমতায় যাবে, সেই হাসিনায় প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মেয়ের বাড়ি যাচ্ছিলেন ফিরোজা, প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় চল…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬