ইরানের বিদেশি মুদ্রা জব্দের পরিকল্পনা আমিরাতের: ওয়াল স্ট্রিট জার্নাল

০৬ মার্চ ২০২৬, ০২:৩৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ও অন্যান্য ব্যাংকে রাখা ইরানের বিদেশি মুদ্রা জব্দের পরিকল্পনা করছে দেশটি। গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরান সরাসরি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাণিজ্য করতে পারে না। তাই ইরান প্রায়শই ভুয়া বা কল্পিত কোম্পানির নামে নিবন্ধন করে সেই কোম্পানির ব্যাংক হিসাবের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে। এভাবেই নিষেধাজ্ঞার মধ্যে রিজার্ভের জন্য প্রয়োজনীয় অর্থ উপার্জন করে তেহরান।

দীর্ঘদিন ধরে আমিরাত ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাত সরকার এসব ভুয়া কোম্পানির ব্যাংক হিসাব ফ্রিজ করার পরিকল্পনা করছে, বিশেষ করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড (IRGC)-এর সঙ্গে সম্পর্কিত অ্যাকাউন্টগুলোকে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আমিরাতের কর্মকর্তারা ইতিমধ্যেই ইরানকে অনানুষ্ঠানিকভাবে সতর্কবার্তা দিয়েছেন। তবে ঠিক কবে এই পদক্ষেপ নেওয়া হবে, তা এখনও অনিশ্চিত।

ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬