লেবানন সীমান্তে ইসরায়েলি অর্থমন্ত্রীর ছেলে আহত

০৬ মার্চ ২০২৬, ০৮:১৪ PM
বেজালেল স্মোট্রিচ

বেজালেল স্মোট্রিচ © সংগৃহীত

ইসরায়েল-লেবানন সীমান্তে সামরিক অভিযান চলাকালীন ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রী বেজালেল স্মোট্রিচের ছেলে সামান্য আহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) মন্ত্রীর মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

বেজালেল স্মোট্রিচ ইসরায়েলের বর্তমান সরকারের অন্যতম উগ্র ডানপন্থী সদস্য। তিনি দেশটির অর্থমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি নিরাপত্তা মন্ত্রিসভারও সদস্য। গত বৃহস্পতিবার লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলা জোরদার হওয়ার প্রেক্ষাপটে তিনি সীমান্ত এলাকা পরিদর্শনে যান। সেখানে দাঁড়িয়ে তিনি দক্ষিণ বৈরুতকে ধ্বংসস্তূপে পরিণত করার হুঁশিয়ারি দেন।

সীমান্ত বেষ্টনীর কাছে এক বিবৃতিতে স্মোট্রিচ বলেন, ‘তোমরা আমাদের ওপর নরক নামিয়ে আনতে চেয়েছিলে, কিন্তু এখন নিজেদের ওপরই নরক ডেকে এনেছ। বৈরুতের দাহিয়েহ অঞ্চল এখন গাজার খান ইউনিসের মতো দেখাবে।’

উল্লেখ্য, ‘দাহিয়েহ’ হলো দক্ষিণ বৈরুতের একটি শহরতলী যাকে ইসরায়েল হিজবুল্লাহর প্রধান ঘাঁটি হিসেবে বিবেচনা করে। অন্যদিকে, দক্ষিণ গাজার খান ইউনিস শহরটি বর্তমান যুদ্ধে ইসরায়েলি বোমা হামলায় প্রায় পুরোপুরি মাটির সাথে মিশে গেছে। স্মোট্রিচের এই মন্তব্য লেবানন ও গাজা—উভয় ফ্রন্টে ইসরায়েলের কঠোর অবস্থানেরই ইঙ্গিত দিচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরি, আবেদন…
  • ১৭ অক্টোবর ২০২৬
একদিনেই দুই সুখবর পেলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ম্যানেজার পুলিশি হ…
  • ১৭ অক্টোবর ২০২৬
ইবতেদায়ী শিক্ষকদের ১৩তম গ্রেড নিয়ে যা বললেন সচিব
  • ১৭ অক্টোবর ২০২৬
শনাক্ত করা যাচ্ছে না পুড়ে যাওয়া ১০ মরদেহ, লাপাত্তা রিসোর্ট …
  • ১৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির সমাবর্তন ৩ ডিসেম্বর
  • ১৭ অক্টোবর ২০২৬