শেবাচিম ডেন্টাল শিক্ষার্থীদের পাশে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি

২৮ জুন ২০২৬, ০৯:০৮ PM
বাংলাদেশ ডেন্টাল সোসাইটি

বাংলাদেশ ডেন্টাল সোসাইটি © সংগৃহীত ও সম্পাদিত

দুই দফা দাবিতে আন্দোলনরত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছে দন্ত্য-চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি (বিডিএস)। আজ রবিবার (২৮ জুন) সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক ও ভারপ্রাপ্ত মহাসচিব ডা. আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

সোসাইটির বিবৃতিতে বলা হয়, বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীবৃন্দ তাদের শিক্ষক স্বল্পতা নিরসন ও পর্যাপ্ত ক্লাসরুমের দাবিতে আন্দোলন করছে। পরিপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিতকল্পে এই দুটি দাবি অত্যন্ত যৌক্তিক।

এতে আরও বলা হয়, শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবিগুলো অনতিবিলম্বে সমাধান করে তাদের উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য বাংলাদেশ ডেন্টাল সোসাইটি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মহোদয় সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর নিকট জোর দাবি জানাচ্ছে।

উল্লেখ্য, ক্লাসরুম, আবাসন ও শিক্ষক সংকট নিরসনের দাবিতে গতকাল শনিবার থেকে আন্দোলন শুরু করেন শেবাচিম ডেন্টাল ইউনিটের শিক্ষার্থী ও ইন্টার্নরা।

‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল মাজারের দানের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত, গণনা হবে প…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষকদের বদলি নিয়ে এক জেলার নতুন নির্দেশনা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬