হাসিনার ব্যক্তিগত চিকিৎসকের ‘ইমেরিটাস অধ্যাপক’ নিয়োগ বাতিল, ফেরত দিতে হবে বেতন-ভাতা

২৫ জুন ২০২৬, ০৬:০৬ PM , আপডেট: ২৭ জুন ২০২৬, ০৫:৪৭ PM
অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ

অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ © সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহর ‘ইমেরিটাস অধ্যাপক’ নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। একই সঙ্গে ইমেরিটাস অধ্যাপক হিসেবে ডা. এ বি এম আব্দুল্লাহর উত্তোলন করা বেতন-ভাতা ফেরত প্রদানের নির্দেশও দেওয়া হয়েছে।

বুধবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে গত ১৩ জুন সিন্ডিকেটের ৮৯তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

অফিস আদেশে জানানো হয়, ২০২৪ সালের ২০ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের ৯২তম বাজেট অধিবেশন সভায় বিধি-বহির্ভূতভাবে অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহকে আজীবন মেয়াদে ইমেরিটাস অধ্যাপক নিয়োগ দেওয়া হয়েছিল। ওই অধিবেশনে এটি আলোচ্যসূচির বহির্ভূতও ছিল। আইন অনুযায়ী একই সিন্ডিকেটে অধ্যাদেশ সংশোধন করে আবার একই সাথে সেই সংশোধিত অধ্যাদেশের আলোকে নিয়োগ অনুমোদনের কোনো আইনি সুযোগ নেই।

আদেশে বলা হয়, সম্পূর্ণ প্রক্রিয়াটি বিধি বহির্ভূত ও আইন পরিপন্থী হওয়ায় ২০২৪ সালের ২০ জুন থেকে কার্যকর হওয়া তার এই আজীবন ইমেরিটাস নিয়োগটি চূ্ড়ান্তভাবে বাতিল করা হলো। একই সাথে উক্ত তারিখ থেকে অধ্যাপক ইমেরিটাস পদের বিপরীতে তিনি যে সমস্ত বেতন ও অন্যান্য ভাতাদি উত্তোলন করেছেন, তা অবিলম্বে ফেরত দেওয়ার নির্দেশ প্রদান করা হলো।

অধ্যাপক এ বি এম আবদুল্লাহ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মেডিসিন অনুষদে ৩ বার ডিনও নির্বাচিত হয়েছিলেন। ২০১৬ সালে তিনি একুশে পদক পান এবং ২০১৭ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে। রাষ্ট্রীয়ভাবে পূর্ণ সচিব পদমর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিনি।

চেলসিতে এসে শিরোপার স্বপ্ন মার্তিনেসের
  • ৩০ আগস্ট ২০২৬
ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল নিয়োগ দেবে ল্যাবরেটরি সহ…
  • ৩০ আগস্ট ২০২৬
কেউ ১ বছর, কেউ ৩-৪ বছর পরীক্ষা দিতে পারবেন না— শাস্তি পেলেন…
  • ৩০ আগস্ট ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের আটকে থাকা টিউশনির টাকা তুলে দিতে উদ্যোগ …
  • ৩০ আগস্ট ২০২৬
দূরত্ব ভাতা পাচ্ছেন চর ও দুর্গম এলাকার শিক্ষকরা
  • ৩০ আগস্ট ২০২৬
জাতীয়তাবাদ থেকে রাষ্ট্রসংস্কার: বিএনপি’র ৪৮ বছরের পথযাত্রা …
  • ৩০ আগস্ট ২০২৬