ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২৮ জুন, লক্ষ্য ২ কোটি ৪০ লাখ শিশু

২৫ জুন ২০২৬, ১১:৪৫ AM
২৮ জুন সারাদেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে

২৮ জুন সারাদেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে © টিডিসি ফটো

আগামী ২৮ জুন সারাদেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ক্যাম্পেইনে ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, ‘২৮ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হবে। অবশ্য বাদ পড়া শিশুদের পরদিনও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ক্যাপসুল খাওয়ানোর সুযোগ রয়েছে। ১২টি জেলার ৫৮টি দুর্গম উপজেলায় পরের চারদিনও ক্যাপসুল দেওয়া হবে।’

তিনি বলেন, ‘৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনে শিশুদের ক্যাপসুল খাওয়ানোর জন্য ১ লক্ষ ২০ হাজার স্থায়ী কেন্দ্রের পাশাপাশি জনগুরুত্বপূর্ণ স্থানে ৫০০ অস্থায়ী কেন্দ্র থাকছে।’

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘রাতকানা রোগ থেকে শুরু করে শিশু অন্ধের একটা প্রধান কারণ হচ্ছে ভিটামিন এ-র অভাব। বাংলাদেশে দুই দশক আগে সারাদেশের যেকোন জায়গায় দেখতে পেতাম অপুষ্টিজনিত কারণে শিশুরা অন্ধ হয়ে যেত। ভিটামিন এ ক্যাপসুলের বিতরণ চালু হওয়ার পর এটা অত্যন্ত দ্রুত কমে এসেছে। আজকাল আমরা খুব কমই ভিটামিনের অভাবজনিত কারণে অন্ধত্ব বরণ করা শিশু দেখতে পাই।’

ক্যাপসুল ক্রয়ের বিষয়ে তিনি বলেন, ‘এই ক্যাপসুল ক্রয় করা হয়েছে ইউনিসেফের মাধ্যমে, যা এসেছে কানাডা থেকে। নীল রঙের ক্যাপসুল ৪০ লক্ষ পিস এবং লাল রঙের ক্যাপসুল নেওয়া হয়েছে ২ কোটি ২০ লক্ষ পিস। ক্যাপসুলগুলো সারাদেশে পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। আগামীকাল ২৬ জুনের মধ্যে ক্যাপসুল বিতরণ কেন্দ্রে এগুলো পৌঁছে যাবে।’

আরও পড়ুন : কফি পান করছেন? স্বাদ বাড়াতে ব্যবহৃত এই ৫ উপাদান হতে পারে ক্ষতির কারণ

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, তীব্র বা জটিল অসুস্থতা ছাড়া সব শিশুই এই ক্যাপসুল খেতে পারবে।

তারা জানান, জন্মের পর ছয় মাস মায়ের দুধ খাওয়াতে হবে। পানি, মধু বা চিনি, মিষ্টির পানি ইত্যাদি খাওয়ানো যাবে না। এটা মায়েদের জানা প্রয়োজন। শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি খাবার আস্তে আস্তে খাওয়াতে হবে। এছাড়া মা ও শিশুর পুষ্টি নিশ্চিতকরণে গর্ভবতী এবং প্রসূতি মায়েদের স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে ভিটামিন এ-সংযুক্ত খাবার খাওয়া দরকার। 

প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হানসহ স্বাস্থ্য অধিদপ্তর ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৪৭তম বিসিএসের সংশোধিত ফল প্রকাশ
  • ১৬ জুলাই ২০২৬
নিয়োগ পেলেন নতুন নৌবাহিনীর প্রধান
  • ১৬ জুলাই ২০২৬
বিএনপি সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল
  • ১৬ জুলাই ২০২৬
খাল দখলমুক্ত করার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না
  • ১৬ জুলাই ২০২৬
চন্দ্রগঞ্জে বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, প্…
  • ১৬ জুলাই ২০২৬
জুডিসিয়াল সার্ভিস কমিশনের বেঞ্চ সহকারী পরীক্ষার ফল প্রকাশ,…
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence