সরকারি হাসপাতালে দালালি করতে এসে গ্রেফতার দুই নারী

২৪ জুন ২০২৬, ০৬:১৮ PM , আপডেট: ২৪ জুন ২০২৬, ০৬:২২ PM
সরকারি হাসপাতালে দালালি করতে এসে গ্রেফতার হলেন দুই নারী

সরকারি হাসপাতালে দালালি করতে এসে গ্রেফতার হলেন দুই নারী © টিডিসি সম্পাদিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে ডায়াগনস্টিক সেন্টারের দালাল চক্রের দুই নারী সদস্যকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের  নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান ওই সাজা প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের চরশিহারী গ্রামের দিলরুবা সুলতানা (২৫) ও সোহাগী ইউনিয়নের ভালুকবেড় গ্রামের পপি আক্তার (২২)। তাদেরকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের কিছু দালাল সরকারি হাসাপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্নভাবে হয়রানি করে আসছে, বিষয়টি নিয়ে ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে বারবার আইনগত ব্যবস্থা নেওয়ার পরও তাদের নিয়োগকৃত দালাল চক্রটি হাসপাতালে আসা রোগীদের হয়রানি করে আসছেই। তাই এই অভিযান চালানো হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন-উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসাইনসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও ঈশ্বরগঞ্জ থানার পুলিশ।

বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9