শরীর দিচ্ছে নীরব সংকেত: পুরুষদের জন্য বিপজ্জনক হতে পারে এই ৫ লক্ষণ

২৩ জুন ২০২৬, ১০:৫০ AM , আপডেট: ২৩ জুন ২০২৬, ১১:০০ AM
পুরুষদের জন্য বিপজ্জনক ৫ লক্ষণ

পুরুষদের জন্য বিপজ্জনক ৫ লক্ষণ © এআই সৃষ্ট ছবি

মহিলাদের মধ্যে রোগ নিয়ে কিছুটা সতর্কতা থাকলেও সংসার ও কর্মজীবনের চাপ সামলাতে গিয়ে অনেক পুরুষই নিজের শরীরের দিকে যথাযথ নজর দিতে পারে না। কারও আবার চিকিৎসকের কাছে যাওয়া নিয়ে অনীহা থাকে। কিন্তু শরীরও জানান দেয়, তার অসুস্থতার কথা। শুধু বুঝে নেওয়া প্রয়োজন সেই ইঙ্গিত। মাথাব্যথা, ক্লান্তি বা ছোটখাটো শারীরিক সমস্যাকে উপেক্ষা করার প্রবণতা দীর্ঘমেয়াদে বড় স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, শরীর কিছু নির্দিষ্ট পরিবর্তনের মাধ্যমে আগেভাগেই অসুস্থতার ইঙ্গিত দেয়, যেগুলো সময়মতো শনাক্ত করা জরুরি।

আচমকা ওজন কমে বা বেড়ে যাওয়া
কোনো নির্দিষ্ট ডায়েট বা জীবনযাত্রার পরিবর্তন ছাড়াই হঠাৎ ওজন কমে যাওয়া বা বেড়ে গেলে সেটি শরীরের ভেতরের সমস্যার ইঙ্গিত হতে পারে। এর পেছনে থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতা বা রক্তে শর্করার তারতম্যের মতো কারণ থাকতে পারে। এমন পরিবর্তন দেখা দিলে বিষয়টি অবহেলা না করে পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন।

পায়ের পাতা ফুলে যাওয়া
দীর্ঘ সময় বসে বা দাঁড়িয়ে কাজ করলে বা অনেক ক্ষণ পা ঝুলিয়ে বসে টানা কাজ করলে সাময়িকভাবে পা ফুলে যেতে পারে। তবে এই ফোলা যদি নিয়মিত হয় বা বাড়তে থাকে, বিশেষ করে গোড়ালি থেকে পায়ের পাতা পর্যন্ত ছড়িয়ে পড়ে, তাহলে সতর্ক হওয়া জরুরি। এটি হার্ট, কিডনি বা লিভারের সমস্যার ইঙ্গিত হতে পারে বলে চিকিৎসকেরা সতর্ক করেন।

নাক ডাকা
নাক ডাকার বিষয়টিকে অনেকে লঘু ভাবে দেখেন। এই নিয়ে ঠাট্টা, মস্করা চললেও, চিকিৎসকের কাছে যাওয়ার কথা অনেকেই ভাবেন না।  নাক ডাকা অনেক সময় সাধারণ সমস্যা হিসেবে ধরা হলেও, চিকিৎসকদের মতে এর পেছনে স্লিপ অ্যাপনিয়ার মতো গুরুতর কারণ থাকতে পারে। এতে ঘুমের সময় কিছুক্ষণের জন্য মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাধাগ্রস্ত হয়। এই সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে।

আরও পড়ুন : পৃথক ভর্তি পরীক্ষা নিতে চায় ঢাবির আইন অনুষদ, একই চাওয়া আরও তিন বিভাগের

মেজাজ বিগড়ে যাওয়া
হঠাৎ করে মেজাজ পরিবর্তন, অল্পতেই রেগে যাওয়া, বিষণ্ণতা বা কোনো কাজে আগ্রহ হারিয়ে ফেলা মানসিক স্বাস্থ্যের সমস্যার ইঙ্গিত হতে পারে। এই ধরনের পরিবর্তনকে হালকাভাবে না নিয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, রাতে কম ঘুমালে শুক্রাণুর মান কমে যেতে পারে। পাশাপাশি ঘুমের সঙ্গে টেস্টোস্টেরন হরমোনের সম্পর্ক রয়েছে বলেও জানানো হয়। দীর্ঘদিন ঘুমের ঘাটতি ও মানসিক চাপ পুরুষদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে’ অনুষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইবির হল উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর নিনমাসে প্রথমবারের মতো পেডিয়াট্রিক নিউক্লিয়ার মেড…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি হতে কেউ আবেদন করেনি যে ১১ কলেজে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9